| ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

রান প্রতি মিলিয়নের বেশি টাকা, তিন বিদেশী এক ম্যাচ খেলে কত টাকা পেলেন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ফেব্রুয়ারি ০৪ ১১:২৪:৪৭
রান প্রতি মিলিয়নের বেশি টাকা, তিন বিদেশী এক ম্যাচ খেলে কত টাকা পেলেন

প্রতিটি রানের জন্য মিলিয়নেরও বেশি টাকা পারিশ্রমিক পাচ্ছেন রংপুর রাইডার্সের তিন বিদেশি ক্রিকেটার—টিম ডেভিড, আন্দ্রে রাসেল ও জেমস ভিন্স। খুলনার বিপক্ষে এক ম্যাচে তাদের তিনজনের মোট পারিশ্রমিক প্রায় ১ কোটি ২৪ লাখ টাকা, যা আইপিএলের থেকেও বেশি। ম্যাচ হারলেও এই তিন বিশ্ব তারকার কাছে রংপুর রাইডার্সের ব্যয় ছিল আকাশচুম্বী।

বুধবার সকালে রংপুর রাইডার্সের নতুন সাইনিং নিয়ে ছিল বাংলাদেশের ক্রিকেট পাড়ায় সবচেয়ে বড় আলোচনা। এইদিনই রংপুরে যোগ দেন ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল, ইংলিশ পাওয়ার হিটার জেমস ভিন্স, ওজি সুপারস্টার টিম ডেভিড। খুলনার বিপক্ষে ম্যাচে তাদের যোগদান রংপুরকে ফেভারিট হিসেবে দাঁড় করায়। তবে মাঠে এসে দেখা যায় ভিন্ন চিত্র। নামের ভারে দলটি এগিয়ে গেলেও কাজের কাজ করতে পারেননি কেউ।

মিরাজদের বিপক্ষে ব্যর্থ হয়ে টুর্নামেন্ট শেষ করতে হয়েছে এই তিন তারকাকে। তবে ম্যাচ হারের পরও রংপুর রাইডার্সের ম্যানেজমেন্ট তাদের পারিশ্রমিকের জন্য মোটা অংকের টাকা খরচ করেছে। এই তিন বিদেশি ক্রিকেটারকে এক ম্যাচের জন্য দেওয়া হয়েছে ১ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ২৪ লাখ টাকা। রানের হিসেবে, প্রতি এক রানের জন্য খরচ হয়েছে ১০ লাখ ৩৩৩৩ টাকা, যা আইপিএলের শীর্ষ ক্রিকেটারদের সমপরিমাণ।

এমনকি বিপিএলের শুরুতে দলের পক্ষ থেকে একেবারে নতুন বিদেশি ক্রিকেটারদের দিয়ে খেলা হলেও, সুপার ফোরে এসে দলগুলো শক্তিশালী বিদেশি ক্রিকেটারদের অন্তর্ভুক্ত করেছে। বিশেষ করে রংপুর রাইডার্স, যারা আট ম্যাচ জয়ী হওয়ার পর চার ম্যাচ পরাজিত হয়েছে, একটু হতাশ হয়ে পড়েছিল। তাই, তাদের পরবর্তী ম্যাচে যুক্ত হয়েছিলেন এই তিন তারকা।

এদিকে, ইংলিশ তারকা ওপেনার অ্যালেক্স হেলসও রংপুর রাইডার্সের হয়ে খেলেছেন, এবং হয়তো তাকে এমন পরিমাণ অর্থ দিতে হয়েছে। এছাড়া ফরচুন বরিশালও তাদের পাকিস্তানি পেসার শাহিন শাহ আফরিদীকে নিয়ে প্রায় দেড় কোটি টাকা খরচ করেছে।

তবে, রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচে ৯ উইকেটে হেরে বিদায় নিতে হয়েছে তাদের। অন্যদিকে, একই দিনে খুলনা টাইগার্সে যুক্ত হয়েছেন দুই ক্যারিবিয়ান পাওয়ার হিটার—সিমরন হেডমায়ার ও জেসন হোল্ডার, তাদের জন্যও বিপুল অর্থ খরচ করতে হয়েছে রূপসাপারের দলকে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর আবারও আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা শুরু হচ্ছে। ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...