| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

টাকা না পেয়ে বাংলাদেশ ছাড়ার আগে ফেসবুক পোস্টে যা লিখলেন রাজশাহীর বিদেশী ক্রিকেটার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ফেব্রুয়ারি ০৩ ১৯:২১:৫৬
টাকা না পেয়ে বাংলাদেশ ছাড়ার আগে ফেসবুক পোস্টে যা লিখলেন রাজশাহীর বিদেশী ক্রিকেটার

টাকা না পাওয়ার ক্ষোভ নিয়ে বাংলাদেশ ছেড়েছেন জিম্বাবুয়ের অলরাউন্ডার রায়ান বার্ল। বিপিএলে দুর্বার রাজশাহীর হয়ে খেলতে এসেছিলেন তিনি এবং টুর্নামেন্টে মোটেও খারাপ করেননি। অলরাউন্ডার হিসেবে নিজের দায়িত্ব পালন করেছেন দক্ষতার সাথে।

দুর্বার রাজশাহীকেও প্লে-অফের কাছে নিয়ে গিয়েছিলেন। তবে মাঠের বাইরের নানা সমস্যায় দলের অন্যান্য সদস্যদের মতো রায়ান বার্লকেও ভুগতে হয়েছে। শেষমেশ দুর্বার রাজশাহী বিদায় নিলেও রায়ান বার্লের দেশে ফিরে যাওয়ার ব্যাপারে ছিল অনিশ্চয়তা।

ঢাকা পোস্টসহ দেশের বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশের পর, অবশেষে ইথিওপিয়ান এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন এই জিম্বাবুয়ের অলরাউন্ডার। বিদায় মুহূর্তে নিজের ফেসবুক স্ট্যাটাসে বাংলাদেশকে ধন্যবাদ জানান তিনি এবং বলেন, গত পাঁচ সপ্তাহ ছিল অবিস্মরণীয়।

ফেসবুকে নিজের স্ট্যাটাসে রায়ান বার্ল লিখেছেন, "নিশ্চিতভাবেই এই ভ্রমণটি ভুলবার মতো নয়। বাংলাদেশে গত পাঁচ সপ্তাহ ধরে যে সমর্থন পেয়েছি, তার জন্য আমি সকল ভক্ত এবং বন্ধুদের ধন্যবাদ জানাই।"

চলতি আসরে দুর্বার রাজশাহী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন রায়ান বার্ল। ১০ ইনিংসে ব্যাট করে ১টি ফিফটির সাহায্যে সংগ্রহ করেছেন ২৯৩ রান এবং বল হাতে নিয়েছেন ৭ উইকেট। এক ম্যাচে বেতন ইস্যু নিয়ে ম্যাচ বর্জন ছাড়া, পুরো সময়ই তিনি দলের অংশ ছিলেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...