| ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ের দুদিন পরেই সারজিস আলমের জীবনে নেমে এলো শোকের ছায়া

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ফেব্রুয়ারি ০৩ ১৮:০৪:০৬
বিয়ের দুদিন পরেই সারজিস আলমের জীবনে নেমে এলো শোকের ছায়া

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির প্রধান সংগঠক সারজিস আলমের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। আজ (৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে তার প্রিয় দাদা বার্ধক্যজনিত কারণে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। তিনি পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার আলোয়া খোয়া ইউনিয়নের বামনকুমার গ্রামের নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।

প্রিয় দাদার মৃত্যুসংবাদ নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন সারজিস আলম। ফেসবুকে এক আবেগঘন পোস্টে তিনি লেখেন, "কিছুক্ষণ আগে আমার প্রাণপ্রিয় দাদা আমাদের ছেড়ে পরপারে পাড়ি জমিয়েছেন।"

প্রিয়জন হারানোর এই কষ্টে সারজিস আলম ও তার পরিবার গভীর শোকে মূহ্যমান। দাদার আত্মার শান্তি কামনা করে তিনি সকলের দোয়া প্রার্থনা করেছেন। তার এই শোকার্ত সময়ে এলাকাবাসী, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরাও সমবেদনা প্রকাশ করেছেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

নিজস্ব প্রতিবেদক: আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) আসছে নতুন বিনিয়োগকারী। দলটির অন্যতম মালিক ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে, কখন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

ব্রাজিল-আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে, কখন

নিজস্ব প্রতিবেদক: কাতারে চলমান ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই ঘিরে বাড়ছে উত্তেজনা। টুর্নামেন্টে ...

মোটা টাকায় রিয়াল মাদ্রিদে ফিরছেন আর্জেন্টাইন তারকা নিকো পাজ

মোটা টাকায় রিয়াল মাদ্রিদে ফিরছেন আর্জেন্টাইন তারকা নিকো পাজ

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টাইন তরুণ মিডফিল্ডার নিকো পাজকে আবারও দলে ফেরানোর পরিকল্পনা করছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল ...