| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

ভারতের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফির পথে বাঁধা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জানুয়ারি ৩০ ২০:১৫:২৬
ভারতের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফির পথে বাঁধা

আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচিতে শুরু হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। তবে এই টুর্নামেন্ট শুরুর আগে এক বড় পরিবর্তন এসেছে। এবার ‘ক্যাপ্টেনস ডে’ নামক প্রোগ্রামটি বাতিল করা হয়েছে। পাকিস্তানের ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম *ক্রিকেট পাকিস্তান* এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

যেকোনো আন্তর্জাতিক টুর্নামেন্টের আগে সাধারণত অংশগ্রহণকারী দেশের অধিনায়করা ট্রফির সঙ্গে ফটোশ্যুট করেন এবং একটি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনও অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানটি সাধারণত টুর্নামেন্টের আয়োজক দেশের শহরে হয়ে থাকে। সেই হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফির আট অধিনায়কের ফটোসেশন এবং ট্রফির ছবি তোলার অনুষ্ঠান পাকিস্তানে হওয়ার কথা ছিল। তবে ভারত অধিনায়ক রোহিত শর্মার উপস্থিতি নিয়ে কিছু অনিশ্চয়তা থাকায় এবার এই গুরুত্বপূর্ণ ইভেন্ট বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চ্যাম্পিয়ন্স ট্রফির ভেন্যু নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়েছে। নানা জটিলতার পর, ভারতের প্রস্তাবিত হাইব্রিড মডেলেই এই বৈশ্বিক টুর্নামেন্টটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এছাড়া, পাকিস্তান এবং ভারত চুক্তি করেছে যে, আগামী তিন বছর দুই দেশের আইসিসি ইভেন্টগুলো নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

চ্যাম্পিয়ন্স ট্রফি ১৯ ফেব্রুয়ারি শুরু হয়ে ৯ মার্চ শেষ হবে। উদ্বোধনী ম্যাচে আয়োজক পাকিস্তান মোকাবেলা করবে নিউজিল্যান্ডের। ম্যাচটি অনুষ্ঠিত হবে করাচিতে। অন্যদিকে, দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ম্যাচটি ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ে অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্ট শুরুর পরের দিন, ২০ ফেব্রুয়ারি, শক্তিশালী ভারত দলের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ তাদের যাত্রা শুরু করবে। মোট ৮টি দলের এই টুর্নামেন্টে ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে। পাকিস্তানের তিনটি মাঠসহ দুবাইও নিরপেক্ষ ভেন্যু হিসেবে থাকবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...