| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাকিব ছাড়া বাংলাদেশকে চ্যাম্পিয়ন্স ট্রাফিতে খুঁজে পাওয়া যাবে না

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জানুয়ারি ৩০ ১৬:৪৫:৩৪
সাকিব ছাড়া বাংলাদেশকে চ্যাম্পিয়ন্স ট্রাফিতে খুঁজে পাওয়া যাবে না

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম বড় তারকা সাকিব আল হাসান। অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে এক দশকেরও বেশি সময় ধরে বিশ্ব ক্রিকেটে রাজত্ব করেছেন তিনি। শুধু বাংলাদেশেই নয়, বিশ্ব ক্রিকেটে নামী অনেক খেলোয়াড়দের কাছেও সাকিব আছেন প্রশংসিত। এবার ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া সাকিব নিয়ে দিয়েছেন একটি বড় মন্তব্য।

সম্প্রতি আইসিসি বর্ষসেরা একাদশ ঘোষণা করেছে, যেখানে দক্ষিণ আফ্রিকার কোনো ক্রিকেটার স্থান পাননি। টি-টোয়েন্টি বিশ্বকাপে রানার্স-আপ হওয়ার পর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও পৌঁছেছে দক্ষিণ আফ্রিকা। তবে, বর্ষসেরা দলে জিম্বাবুয়ের ক্রিকেটার থাকলেও বাংলাদেশের কোনো ক্রিকেটার জায়গা পায়নি। এ প্রসঙ্গে আকাশ চোপড়া মন্তব্য করেছেন, "সাকিব ছাড়া বাংলাদেশকে বিশ্ব ক্রিকেটে খুঁজে পাওয়া যাবে না।"

নিজের ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়া বলেন, "সাকিব এখন বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে নেই, তাই ভবিষ্যতে কোনো বিশ্বসেরা একাদশে বাংলাদেশি কোনো ক্রিকেটারকে খুঁজে পাওয়া যাবে না।"

তিনি আরও বলেন, "বাংলাদেশের একাদশে এখন কেউ নেই। আমি ভাবছি, বাংলাদেশের ক্রিকেটের কী অবস্থা হচ্ছে। সাকিব নেই, তাই দলটার নামও কোথাও দেখা যাচ্ছে না। সব ফরম্যাটেই বাংলাদেশিদের অবস্থান শূন্য। মাঠে ও মাঠের বাইরে, তাদের পতনই হচ্ছে। এটা খুবই দুঃখজনক।"

এছাড়া, আকাশ চোপড়া আরও আগে সাকিবকে "সাকিব ইজ দ্য ড্যাডি অব অলরাউন্ডার" (সাকিব অলরাউন্ডারদের বাবা) বলেও মন্তব্য করেছিলেন।

প্রসঙ্গত, সাকিবের জাতীয় দলে অধ্যায় প্রায় শেষ। দুই ফরম্যাট থেকে অবসর নিলেও, চ্যাম্পিয়ন্স ট্রাফি খেলে তিনি ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় নিতে চেয়েছিলেন। তবে, বোলিং নিষেধাজ্ঞা এবং ফর্মের কারণে স্কোয়াডে জায়গা হয়নি। রাজনৈতিক কারণে তার দেশে ফিরে আসা নিয়েও কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৬০ মিনিটের খেলা শেষ, বার্সেলোনা বনাম ভিয়ারিয়াল: Live দেখুন এখানে

৬০ মিনিটের খেলা শেষ, বার্সেলোনা বনাম ভিয়ারিয়াল: Live দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: স্প্যানিশ লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে শুরুতেই বড় ধাক্কা খেয়েছে বার্সেলোনা। ম্যাচের প্রথম সাত ...

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম ভিয়ারিয়াল, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম ভিয়ারিয়াল, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ম্যাচের শুরুতেই দুই গোল হজম করে বড় ধাক্কা খেয়েছিল বার্সেলোনা। তবে ঘরের মাঠে ...