বিপিএল পারিশ্রমিক বকেয়া নিয়ে ক্ষুব্ধ তামিম
বিপিএলে চলমান আসরের দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের বকেয়া পারিশ্রমিক নিয়ে নানা বিতর্ক চলছে। প্লে-অফে ওঠার অপেক্ষায় থাকা দলের বেশ কিছু সদস্যকে হোটেল ছাড়তে বলা হয়েছে, যা নিয়ে সমালোচনা শুরু হয়েছে। এ নিয়ে এবার ক্ষোভ প্রকাশ করলেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল।
গতকাল ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে জয়লাভের পর সংবাদ সম্মেলনে তামিম বলেন, জাতীয় দলের সদ্য অবসর নেওয়া এই ক্রিকেটার বিসিবিকে দায়ী করেছেন।
তামিম ইকবাল বলেন, “আমি চাই বিপিএল ভালো করুক, বিশ্বে নাম করুক। একসময় আমরা অনেক দ্রুত এগিয়ে যাচ্ছিলাম। যখন ফ্র্যাঞ্চাইজি নেওয়া হয়, তখন সতর্ক হওয়া উচিত, কাকে দলে নেওয়া হচ্ছে আর কাকে নয়। দিনশেষে যদি কোনো দল খেলোয়াড়দের পারিশ্রমিক দিতে না পারে, তা ঠিক নয়। অতীতে এমন হয়েছে, ৫০ শতাংশ বাকি রেখে, শেষে দর কষাকষি করে ২৫ শতাংশ দিয়ে খেলোয়াড়রা খুশি হয়ে চলে গেছে।”
তিনি আরো বলেন, “এখানে খেলোয়াড়দের দোষ নেই। তারা তো ১৬টি ম্যাচ ভালোভাবে খেলেছে। দোষ হলো ফ্র্যাঞ্চাইজি এবং বিসিবির। তারা কেন খেলোয়াড়দের সাথে দর কষাকষি করে?”
সমস্যার দ্রুত সমাধান কামনা করে তামিম বলেন, “আশা করি তারা দ্রুত এর সমাধান করবেন। এমনটা যেন আর না হয়। এটা শুধু বিপিএলকেই ছোট করে না, দেশের ক্রিকেটের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হয়। অনেক বিদেশি ক্রিকেটার আসতে চায়, কিন্তু এভাবে চললে তা সমস্যা হয়ে দাঁড়াবে। ফ্র্যাঞ্চাইজিগুলোকে সঠিকভাবে বেছে নেওয়া সবচেয়ে জরুরি।”
ড্রাফটের বাইরে সরাসরি চুক্তি করা ক্রিকেটারদের বিষয়ে তামিম বলেন, “যারা ড্রাফটের বাইরে সরাসরি চুক্তি করছেন, তাদের সাথে একটা সুষ্ঠু চুক্তি পত্র থাকা উচিত। সেই চুক্তির কপি আমি নিজের কাছে রাখব, বিসিবি এবং ফ্র্যাঞ্চাইজিকেও দিব। অন্তত বিসিবি জানবে, আমি কত পাচ্ছি। এই ব্যবস্থা হলে এসব সমস্যা এড়ানো সম্ভব হবে। বিপিএলে বিশাল সম্ভাবনা আছে, কিন্তু আমরা সঠিকভাবে কাজ করছি না।”
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের স্বর্ণের বাজারদর: ২০ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন, জুলাই থেকেই বাড়তি বেতন
- ১ জুলাই থেকে কার্যকর নবম পে-স্কেল, বকেয়া বেতন কবে
- নবম পে-স্কেলে কোন ভাতা কত, দেখুন একনজরে
- আজকের সকল দেশের টাকার রেট: ২০ সেপ্টেম্বর ২০২৬
- দেশে ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
- শিক্ষাপ্রতিষ্ঠানে ২৩ সেপ্টেম্বর ছুটি!
- ৮ বছরেই উচ্চতর গ্রেড, নবম পে-স্কেলে যেসব সুবিধা মিলবে
- সোনার চেয়েও দামি আগরউড, ১ গ্রাম ১২ কোটি টাকা
- রূপপুরের প্রথম ইউনিট প্রস্তুত, পারমাণবিক যুগে বাংলাদেশ
- সাগরে লঘুচাপ, ৮ নদীবন্দরে সতর্কসংকেত
- দেশজুড়ে ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণ
- নতুন কাঠামোয় সর্বনিম্ন বেতন ৩৩ হাজার, সর্বোচ্চ কত
- এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
- পে-স্কেলে ১৫% বিশেষ সুবিধা বাতিল, যা বলছেন শিক্ষকরা
