এই মাত্র পাওয়া ; হাসপাতালে ভয়াবহ ড্রোন হামলা, নিহত ৬৭
উত্তর আফ্রিকার দেশ সুদানের দারফুর অঞ্চলের একটি হাসপাতালে ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ৬৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেক মানুষ। গত শুক্রবার (২৪ জানুয়ারি) এই মর্মান্তিক হামলার ঘটনা ঘটে।
শুরুতে হামলায় ৩০ জন নিহতের খবর পাওয়া গেলেও পরে সেই সংখ্যা বেড়ে ৬৭-এ পৌঁছায়। শনিবার (২৫ জানুয়ারি) এএফপি এবং আল জাজিরার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আল জাজিরার প্রতিবেদন অনুসারে, স্থানীয় কর্মী এবং চিকিৎসা সূত্র জানিয়েছে, এল-ফাশার অঞ্চলের কার্যকর কিছু হাসপাতালের মধ্যে একটিতে এই ড্রোন হামলা চালানো হয়।
একটি সূত্র জানায়, “শুক্রবারের হামলায় আহতদের মধ্যে শনিবার আরও ৩৭ জন মারা গেছেন। ফলে নিহতের সংখ্যা ৬৭ জনে দাঁড়িয়েছে।” সূত্রটি নাম প্রকাশ না করার অনুরোধ জানায়, কারণ প্রতিশোধের ভয়ে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এলাকাটির গভর্নর মিনি মিনাউই তার এক্স (টুইটার) অ্যাকাউন্টে রক্তাক্ত মৃতদেহের ছবি পোস্ট করেছেন। তিনি দাবি করেন, এই হামলায় নারী ও শিশুসহ ৭০ জনেরও বেশি রোগী প্রাণ হারিয়েছেন।
সুদানে দেড় বছরের বেশি সময় ধরে চলমান গৃহযুদ্ধের কারণে স্বাস্থ্যসেবা অবকাঠামো চরম বিপর্যস্ত। তবে, কোন পক্ষ এই হামলা চালিয়েছে তা এখনও পরিষ্কার নয়। দেশটির সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনী আরএসএফের মধ্যে দীর্ঘদিন ধরে সংঘাত চলছে। ২০২৩ সালের এপ্রিল থেকে আরএসএফ দারফুরের বিস্তীর্ণ অঞ্চল দখল করে নিয়েছে এবং এল-ফাশার শহর অবরোধ করে রেখেছে।
এদিকে, সুদানের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, চলমান সংঘাতের কারণে দেশের ৮০ শতাংশ স্বাস্থ্যসেবা অবকাঠামো কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছে। ২০২৩ সালের ১৫ এপ্রিল সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে ক্ষমতার লড়াই শুরু হওয়ার পর থেকে দেশটিতে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন এবং লাখ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের স্বর্ণের বাজারদর: ২০ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন, জুলাই থেকেই বাড়তি বেতন
- ১ জুলাই থেকে কার্যকর নবম পে-স্কেল, বকেয়া বেতন কবে
- নবম পে-স্কেলে কোন ভাতা কত, দেখুন একনজরে
- আজকের সকল দেশের টাকার রেট: ২০ সেপ্টেম্বর ২০২৬
- হিমালয়ের ঝুঁকি বাড়ছে, বাংলাদেশসহ ৮ দেশের জন্য সতর্কবার্তা
- একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ, আসন পেল যতজন
- দেশে ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
- শিক্ষাপ্রতিষ্ঠানে ২৩ সেপ্টেম্বর ছুটি!
- ৮ বছরেই উচ্চতর গ্রেড, নবম পে-স্কেলে যেসব সুবিধা মিলবে
- সোনার চেয়েও দামি আগরউড, ১ গ্রাম ১২ কোটি টাকা
- রূপপুরের প্রথম ইউনিট প্রস্তুত, পারমাণবিক যুগে বাংলাদেশ
- সাগরে লঘুচাপ, ৮ নদীবন্দরে সতর্কসংকেত
- দেশজুড়ে ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণ
- নতুন কাঠামোয় সর্বনিম্ন বেতন ৩৩ হাজার, সর্বোচ্চ কত
