| ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ প্রসঙ্গে জয়শংকর-রুবিও বৈঠক, মোদী-ট্রাম্পের দ্বিপক্ষীয় আলোচনা শিগগিরই

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জানুয়ারি ২৩ ২১:৪৩:১৯
বাংলাদেশ প্রসঙ্গে জয়শংকর-রুবিও বৈঠক, মোদী-ট্রাম্পের দ্বিপক্ষীয় আলোচনা শিগগিরই

যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর। ওয়াশিংটনে দুই পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের পর বুধবার এক ব্রিফিংয়ে জয়শংকর বাংলাদেশ নিয়ে সংক্ষিপ্তভাবে আলাপ করেন, তবে বিস্তারিত কিছু জানাননি।

এদিকে, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর এটি ছিল মার্ক রুবিও এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে প্রথম দ্বিপক্ষীয় বৈঠক। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এই সফরে অংশগ্রহণ করেন ট্রাম্পের শপথ অনুষ্ঠান ও কোয়ার্ড বৈঠকে যোগ দিতে। বৈঠকে, ভারত ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক, আঞ্চলিক বিষয়, অর্থনৈতিক সম্পর্ক এবং উদীয়মান প্রযুক্তির বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, দুই দেশের অংশীদারিত্ব আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, এবং বিশেষ করে আঞ্চলিক নিরাপত্তা, অর্থনীতি, জ্বালানি সহযোগিতা এবং একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল গঠনের বিষয়ে আলোচনা করা হয়েছে।

ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক আগামী মাসে ওয়াশিংটনে অনুষ্ঠিত হতে পারে। এই বৈঠকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একত্রিত হবেন এবং তাদের আলোচনার প্রধান বিষয় হতে পারে চীনকে মোকাবিলা এবং বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের নিলাম ঘিরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এসেছে একটি অপ্রত্যাশিত খবর। ...

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন মুশফিক

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন মুশফিক

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন মুশফিক, শেষ ম্যাচ ইংল্যান্ড সিরিজে নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেটের দীর্ঘ এক ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু: জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু: জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই গোলের দেখা পায়নি। মনে হচ্ছিল, মেজর লিগ ...

বিশ্বকাপ জেতার মতো শক্তিশালী দল নেই ব্রাজিলের

বিশ্বকাপ জেতার মতো শক্তিশালী দল নেই ব্রাজিলের

নিজস্ব প্রতিবেদক: একসময় বিশ্বকাপের অন্যতম বড় দাবিদার ছিল ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি সর্বশেষ শিরোপা জিতেছিল ...