| ঢাকা, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

বিপিএলে ফি'ক্সিং স'ন্দে'হে নজরদারিতে বহু ক্রিকেটার, বাদ নেই টিম মালিকরাও

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জানুয়ারি ২২ ১৩:৩৩:৪৭
বিপিএলে ফি'ক্সিং স'ন্দে'হে নজরদারিতে বহু ক্রিকেটার, বাদ নেই টিম মালিকরাও

শুরুর ধামাকা দিয়ে বিপিএল শুরু হলেও এখন তা একাধিক বিতর্কে জড়িয়ে পড়েছে। বিসিবি নানা আয়োজন ও ভিন্নতা আনার চেষ্টা করলেও কিছু বিষয় নিয়ে সন্দেহ ও প্রশ্ন উঠেছে। বিশেষ করে নো বল, ওয়াইড ও একাদশ সাজানো নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে, যা ফিক্সিংয়ের সন্দেহ জন্ম দিয়েছে।

বর্তমানে দেশের ৪০ জন ক্রিকেটারসহ বিদেশি ক্রিকেটাররাও নজরদারিতে রয়েছেন। ফ্র্যাঞ্চাইজি মালিকরাও এ বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এমনকি, অস্ট্রেলিয়ার জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক জের কিম্বারো এবারের বিপিএল নিয়ে নানা কারণে প্রশংসা করলেও, মাঠের বাইরের কিছু অসঙ্গতিগুলো তুলে ধরেছেন।

এবারের বিপিএলে কনসার্ট, মাস্কট, নতুন থিমসং এবং ব্যাটিং উইকেটের পরিবর্তন ছিল আকর্ষণীয়, তবে বিপিএল সম্পর্কিত সমালোচনার বিষয়ও রয়েছে। মাঠে নিম্নমানের অনেক ক্রিকেটার অংশ নিয়েছেন এবং পেমেন্ট ইস্যু নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। দিন বাড়ার সঙ্গে সঙ্গে সন্দেহও বেড়েছে, এবং ফিক্সিংয়ের গন্ধ কিছু ঘটনাতেই স্পষ্ট হয়েছে।

এখন বিসিবি ও আইসিসি দুর্নীতি দমন ইউনিটের একটি গোপন দল ৪০ জনের বেশি দেশি ও বিদেশি ক্রিকেটারকে নজরদারির আওতায় এনেছে। অস্ট্রেলিয়ান ক্রিকেট বিশ্লেষক জের কিম্বারো তাঁর লেখায় এই বিপিএল সম্পর্কিত অসঙ্গতিগুলো তুলে ধরেছেন। তিনি উল্লেখ করেছেন, ঢাকা ক্যাপিটালসের তিনটি ম্যাচে একাদশে ১৫টি পরিবর্তন করা হয়েছে, যা স্বাভাবিক পরিবর্তন মনে হলেও এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে, এমন ধারণা করছেন তদন্তকারীরা।

চলতি বিপিএলের কিছু ম্যাচে নো বল, ওয়াইড এবং ব্যাটারদের গতিবিধি নিয়েও তদন্ত চলছে। এছাড়া, সিলেট স্ট্রাইকারসের চারজন উইকেটকিপারকে খেলানো নিয়েও প্রশ্ন উঠেছে। এমনকি রাজশাহীর প্লেয়ার পেমেন্ট বিতর্কও রয়েছে, যেখানে বিদেশি এক ক্রিকেটার বিসিবির কাছে অভিযোগ করেছেন, যে ২৫% টাকা পরিশোধ করার কথা থাকলেও তা করা হয়নি।

সব মিলিয়ে এবারের বিপিএল মাঠের বাইরের নানা বিতর্কের মধ্যে পড়ে গেছে, যা ক্রিকেট দুনিয়ায় নতুন এক অধ্যায় সৃষ্টি করেছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে ঘিরে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন খবর সামনে এসেছে। ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ফাইনাল নিয়ে ষড়যন্ত্রের তত্ত্ব উড়িয়ে দিলেন রোমেরো

ফাইনাল নিয়ে ষড়যন্ত্রের তত্ত্ব উড়িয়ে দিলেন রোমেরো

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচ ঘিরে ছড়িয়ে পড়া ষড়যন্ত্রের তত্ত্ব সরাসরি নাকচ করে ...

ব্যালন ডি’অর জিতে কত টাকা পান হ্যারি কেইন

ব্যালন ডি’অর জিতে কত টাকা পান হ্যারি কেইন

নিজস্ব প্রতিবেদক: ব্যালন ডি’অর ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার। এই ট্রফি জেতা মানে শুধু মাঠের ...