| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

বিয়ের আগে মেডিকেল পরীক্ষাকে বাধ্যতামূলক হলো!

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জানুয়ারি ২০ ১৬:৪৯:১৬
বিয়ের আগে মেডিকেল পরীক্ষাকে বাধ্যতামূলক হলো!

ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয় বংশগত রক্তের রোগ, বিশেষ করে বিটা-থ্যালাসেমিয়ার প্রকোপ কমানোর জন্য একটি বছরব্যাপী জাতীয় প্রচারণার উদ্যোগ নিয়েছে। ২০২৬ সাল থেকে এই বিবাহপূর্ব মেডিকেল স্ক্রিনিং বাধ্যতামূলক করা হবে।

এই উদ্যোগ জনস্বাস্থ্যের উন্নয়নে মন্ত্রণালয়ের দীর্ঘমেয়াদি প্রচেষ্টার অংশ। ১৯৯৯ সালে শুরু হওয়া এই প্রোগ্রামটি ওমানের প্রাথমিক স্বাস্থ্যসেবার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিরোধমূলক পদক্ষেপ হিসেবে পরিচিত। এটি বিশেষ করে নারী ও শিশুদের স্বাস্থ্য রক্ষায় উল্লেখযোগ্য ভূমিকা রাখে।

মাস্কাট ডেইলির সঙ্গে আলাপকালে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, “প্রোগ্রামটি বেশ কয়েক বছর ধরে চললেও আমরা সীমিত অংশগ্রহণ লক্ষ্য করেছি। বিশেষত ওমানে ঘনিষ্ঠ আত্মীয়দের মধ্যে বিয়ের উচ্চ হারের কারণে বংশগত রক্তের রোগের প্রবণতা বৈশ্বিক গড়ের চেয়ে বেশি। এটি আমাদের জন্য বড় চ্যালেঞ্জ।”

পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে প্রতি ৭ শতাংশ শিশু বংশগত রোগ নিয়ে জন্মালেও ওমানে এই হার ৯-১০ শতাংশ। বিশেষজ্ঞদের মতে, আত্মীয়দের মধ্যে বিয়ের প্রচলন এর মূল কারণ।

অনেক দেশে বিয়ের আগে স্বাস্থ্য পরীক্ষা প্রচলিত হলেও ওমানে এ ধরনের দম্পতির সংখ্যা খুব কম। অনেকেই বিবাহপূর্ব মেডিকেল পরীক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন নন। আবার যারা জানেন, তাদের অনেকের মধ্যেই ভয় বা লজ্জার কারণে পরীক্ষা করাতে অনীহা দেখা যায়। তাই সচেতনতা বাড়াতে নতুন প্রচারণা চালানো হবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...