| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

নেপালকে ৫২ রানে অলআউট বাংলাদেশে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জানুয়ারি ১৮ ১৪:৩৩:৩৬
নেপালকে ৫২ রানে অলআউট বাংলাদেশে

আজ শুরু হলো অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসরের উদ্বোধনী দিনে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল তাদের প্রথম ম্যাচে মাঠে নেমেছে। দুর্দান্ত স্পিন বোলিংয়ের মাধ্যমে নেপাল অনূর্ধ্ব-১৯ দলকে মাত্র ৫২ রানে অলআউট করেছে বাংলাদেশ।

১৮ জানুয়ারি শনিবার, টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে নেপাল দলের ব্যাটাররা শুরু থেকেই সমস্যায় পড়েন। ১৮.২ ওভারে তারা সবকটি উইকেট হারিয়ে ৫২ রানের বেশি করতে পারেনি। নেপালের পক্ষে সর্বোচ্চ রানটি এসেছে সানা পারভিনের ব্যাট থেকে, তিনি ৩২ বল খেলে ১৯ রান করেছেন।

নেপাল ইনিংসের শুরু থেকেই অসহায় ছিল। তৃতীয় ওভারে নিশিতা নিশি সাবিত্রি ধামীকে আউট করে বাংলাদেশকে প্রথম ব্রেকথ্রু এনে দেন। এরপর তিনে ব্যাটিং করতে নেমে পূজা মহৌত্র কিছুটা লড়াই করার চেষ্টা করেন, তবে তিনি ১৮ বল খেলে মাত্র ২ রান করেন।

নেপালের অধিনায়ক সানা পারভিনের ফিরে যাওয়ার পর আর কেউই দলের হয়ে বড় রান করতে পারেননি। বাকিরা একে একে প্যাভিলিয়নে ফিরলেও সানা পারভিন কিছুটা লড়াই করেছেন।

বাংলাদেশের হয়ে বোলিংয়ে ইনিংসের সেরা পারফরম্যান্স দেখান জান্নাতুল মাওয়া, তিনি ১১ রানে ২ উইকেট নেন। এছাড়া আনিসা আক্তার সুবা, ফাহমিদা ছোঁয়া ও নিশিতা নিশি একটি করে উইকেট পান।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...