চুক্তিপত্রই পাননি ক্রিকেটাররা, খোঁজ রাখেনা না বিসিবি
গতকাল শুক্রবার জাতীয় দৈনিক প্রথম আলোতে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এ এখন পর্যন্ত কোনো ক্রিকেটারই ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে আনুষ্ঠানিক চুক্তিপত্র পাননি। সাধারণত বিপিএল গভর্নিং কাউন্সিল এই চুক্তিপত্র সরবরাহ করে। কিন্তু বিসিবির বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব নাজমুল আবেদিন ফাহিম নিজেই এ বিষয়ে অবগত নন।
বিপিএলকে নতুন করে সাজানোর পরিকল্পনা ছিল বিসিবির। তবে আসরের মাঝপথে এসে সেই পরিকল্পনা এবং তার বাস্তবায়ন নিয়ে অনেক প্রশ্ন উঠছে। ক্রিকেটাররা চুক্তিপত্র না পাওয়ার বিষয়টি নিয়ে ফাহিমের মতামত জানতে চাওয়া হলে তিনি গণমাধ্যমকে জানান, "না (অবগত নই)। সত্যি বলতে আমি এ বিষয়ে কিছু জানি না।"
এ সময় পাল্টা প্রশ্ন করা হয়, গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব হিসেবে এটা তার জানা উচিত ছিল না কি? এমন প্রশ্নে ফাহিমের পাশে থাকা আরেক বিসিবি পরিচালক ইফতেখার আহমেদ মিঠু জানান, "যখন আমরা বিষয়টি জানতে পারি, তখন ক্রিকেট বোর্ড এবং প্রেসিডেন্টসহ রাজশাহীর সমস্যা সমাধান করা হয়েছে।"
মিঠু আরও বলেন, "যদি ক্রিকেটাররা পারিশ্রমিক নিয়ে অভিযোগ করে, তাহলে বিসিবি প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।" তিনি যোগ করেন, "যারা সমস্যায় আছে তাদের জানাতে হবে। আমি দলগুলোর কথা বলছি না, তবে টিম ম্যানেজমেন্ট বা ক্রিকেটাররা যখন আসবে, আমরা সেই সমস্যা সমাধান করব।"
এ বিষয়ে ফাহিম আরও বলেন, "যখন পারিশ্রমিক প্রদান করা হবে না, তখন সেটা আমাদের কানে পৌঁছাবে। রাজশাহীর ক্ষেত্রে এমনটা ঘটেছে এবং আমরা দ্রুত পদক্ষেপ নিয়েছি। আমি নিশ্চিত, অন্যদের ক্ষেত্রেও যদি এমন কোনো সমস্যা থাকে, তবে সেটি সমাধান করা হবে।"
ফাহিম জানান, ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছ থেকে বিপিএল আয়োজনের জন্য বিসিবি প্রত্যাশিত সহযোগিতা পাচ্ছে না। তিনি বলেন, "আমাদের প্রত্যাশা ছিল সেরা বিপিএল আয়োজন করা। আশা করেছিলাম, যারা এই যাত্রায় যুক্ত হবেন, তারা দায়িত্ব নেবেন। তবে অনেক ক্ষেত্রে হয়তো আমরা সেটা পাইনি। তবে আমরা চেষ্টা করব, বাকি সময়ের মধ্যে পারিশ্রমিক বা অন্য কোনো সমস্যা যেন আরও ভালোভাবে সমাধান হয়।"
আপনার জন্য নির্বাচিত নিউজ
- পে স্কেলের গেজেট কবে, জানা গেল সম্ভাব্য সময়
- নতুন পে-স্কেলে ইনক্রিমেন্টে বড় পরিবর্তন, কোন গ্রেডে কত
- দুর্গাপূজায় ২ দিনের সরকারি ছুটি, ছুটি পাবেন না যারা
- দেশের বাজারে আজ ১৮, ২১, ২২ ক্যারেট স্বর্ণের দাম
- আজকের স্বর্ণের বাজারদর; ১৬ সেপ্টেম্বর ২০২৬
- একদিন ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের অবকাশ
- টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, বেশি বৃষ্টি যেসব এলাকায়
- সোনার দাম কমে এক মাসের সর্বনিম্ন, ভরি কত
- শিক্ষাপ্রতিষ্ঠানে ৪ দিনের টানা ছুটি, যেভাবে মিলবে
- নতুন Bajaj Pulsar 150-এ বড় পরিবর্তন, থাকছে TFT ডিসপ্লে ও নতুন ইঞ্জিন
- আজকের সকল দেশের টাকার রেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে স্কেলে ইনক্রিমেন্ট কমছে উচ্চপদে, বাড়িভাড়াতেও পরিবর্তন
- লাফিয়ে বাড়ল মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার
- নবম পে স্কেলে বাড়িভাড়া ভাতার হার কমছে, তবে বাড়বে টাকার অঙ্ক
- সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটির সুযোগ
