| ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

তামিমকে নিয়ে যা বললেন তামিম

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জানুয়ারি ১৫ ২০:১১:২৫
তামিমকে নিয়ে যা বললেন তামিম

আগামীকাল থেকে শুরু হচ্ছে চলতি বিপিএলের চট্টগ্রাম পর্ব। তার আগে আজ (বুধবার) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে একসঙ্গে দেখা যায় তামিম ইকবাল ও তানজিদ তামিমকে। যদিও তারা দুজন আলাদা ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলছেন, তবুও তাদের মধ্যে আলোচনা চলছিল। মূলত, সিএ কোম্পানির নতুন ব্যাট নিয়ে সিনিয়র তামিমের সঙ্গে আলাপ করেছেন তানজিদ। তানজিদ জানিয়েছেন, তামিমের সঙ্গে কথা বললে তার আত্মবিশ্বাস বেড়ে যায়।

এ বিষয়ে সংবাদ সম্মেলনে তানজিদ তামিম বলেন, "তামিম ভাইয়ের ব্যাটই সবচেয়ে কমফোর্টেবল। সিএ থেকে সেরা ব্যাটগুলো তিনিই পান। নতুন ব্যাটগুলো নিয়ে কথা হচ্ছিল, আমি তাকে বলেছিলাম, 'ভাই, আমাকে যদি এমন একটা ব্যাট দেওয়া যায়?' আপনি বললে হয়তো তারা পাঠাবে। উনিও বলেছেন, 'ঠিক আছে, আমি বলে দেব। তারা এরকম ব্যাট পাঠাবে।'"

তামিম ইকবালকে তার আদর্শ হিসেবে মানেন, এটা আগেও জানিয়েছিলেন তানজিদ। এবারও তিনি বললেন, "তামিম ভাইয়ের সঙ্গে যখনই মাঠে থাকি, উনার সঙ্গে কথা বলতে আমার খুব ভালো লাগে। আর কথা বললে আমার আত্মবিশ্বাসও বাড়ে। এটা আগে থেকেই হয়ে আসছে। যখনই আমরা একে অপরকে সামনাসামনি দেখি, চেষ্টা করি উনার সঙ্গে কথা বলার।"

তামিম ইকবালের নেতৃত্বে গত বিপিএলে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল ফরচুন বরিশাল। চলমান বিপিএলেও একই ফ্র্যাঞ্চাইজি ও ভূমিকায় খেলছেন তামিম। এখন পর্যন্ত ৫ ম্যাচে ৪০.২৫ গড় এবং ১৫১.৮৮ স্ট্রাইকরেটে ১৬১ রান করেছেন তিনি। পাঁচ ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে বরিশাল টেবিলের তৃতীয় স্থানে রয়েছে।

অন্যদিকে, তানজিদ তামিমের ঢাকা ক্যাপিটালস এখন পর্যন্ত সাত ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছে এবং টেবিলের নিচের দিকে অবস্থান করছে। তবে ব্যক্তিগত নৈপুণ্যে তানজিদ আছেন সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকার তিনে। এক সেঞ্চুরিসহ ৭ ম্যাচে ৩৫.১৪ গড় এবং ১৩৮.২০ স্ট্রাইকরেটে ২৪৬ রান করেছেন ঢাকার এই বাঁ-হাতি ওপেনার।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ভারত ও ব্রাজিলের বহুল প্রতীক্ষিত ফিফা প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে শনিবার (৩ ...

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর নিজেদের দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোর মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। বলিভিয়াকে ...