| ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

পাশের দেশে বিমান হামলা, নি'হ'ত ১৫

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জানুয়ারি ১৩ ১০:৩৮:২১
পাশের দেশে বিমান হামলা, নি'হ'ত ১৫

মিয়ানমারের উত্তরাঞ্চলীয় কাচিন রাজ্যে জান্তা বাহিনীর বিমান হামলায় অন্তত ১৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১০ জন।

রোববার (১২ জানুয়ারি) এই খবরটি জানিয়েছে কাচিন ইনডিপেনডেন্স আর্মি (কেআইএ), যা একটি সশস্ত্র জাতিগত বিদ্রোহী গোষ্ঠী। কেআইএর মুখপাত্র কর্নেল নাও বু জানিয়েছেন, "শনিবার বেলা ১১টার দিকে বিমান হামলার ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা সকলেই বেসামরিক নাগরিক। তাদের মধ্যে সোনার খনিতে কর্মরত শ্রমিক এবং স্থানীয় দোকানদারও রয়েছেন।"

এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, আহত ১০ জনের মধ্যে পরে ৩ জন মারা গেছেন। স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, যেখানে হামলা হয়েছে, সেখানে একটি বড় গর্ত সৃষ্টি হয়েছে এবং বোমার আঘাতে আশপাশের এলাকা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

হামলার স্থান এখন কেআইএর নিয়ন্ত্রণে রয়েছে। এই সশস্ত্র গোষ্ঠীটির সদস্য সংখ্যা প্রায় সাত হাজার। তারা কয়েক দশক ধরে সামরিক বাহিনীর সঙ্গে লড়াই করছে স্বায়ত্তশাসন ও কাচিনের খনিজ সম্পদ নিয়ন্ত্রণের দাবিতে। রাজ্যটিতে রয়েছে রত্নপাথরের বড় খনি এবং বিপুল পরিমাণ খনিজ সম্পদ, যার অধিকাংশ চীনে রপ্তানি হয়।

এদিকে, ২০২১ সালে মিয়ানমারের সেনাবাহিনী এক অভ্যুত্থানে ক্ষমতা দখল করার পর কাচিনসহ অন্যান্য রাজ্যে জান্তা বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহী গোষ্ঠীগুলোর লড়াই তীব্র হয়ে ওঠে। অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত অং সান সু চির সরকার জান্তা বাহিনীর বিরুদ্ধে পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ) নামে একটি সশস্ত্র বাহিনী গঠন করেছে। জান্তার অভিযোগ, কেআইএ এই বাহিনীকে অস্ত্র সরবরাহ করছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর আবারও আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা শুরু হচ্ছে। ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...