৩৩ বলে ৮২ রান, ৯ ছক্কার ঝড়ো ব্যাটিং ; জাতীয় দলে সাব্বির
জাতীয় ক্রিকেট দল থেকে দীর্ঘদিন বাইরে থাকার পর অবশেষে নিজের সেরা ফর্মে ফিরছেন সাব্বির রহমান। এক সময় জাতীয় দলের অপরিহার্য অংশ হলেও গত দুই বছর ধরে তিনি দলে সুযোগ পাচ্ছেন না। সর্বশেষ ২০২২ সালে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে খেলার পর জাতীয় দলে আর দেখা যায়নি তাকে।
গত কয়েক বছর ধরে ঘরোয়া ক্রিকেটেও দলের জন্য অবিক্রিত থাকতে হয় সাব্বিরকে। তবে এবারের বিপিএলে ঢাকা ক্যাপিটালস তাকে দলে অন্তর্ভুক্ত করে, এবং একাদশে সুযোগ পেয়ে তিনি নিজেকে প্রমাণ করার সুযোগ পান।
গতকাল চিটাগং কিংসের বিপক্ষে ৩৩ বলে ৮২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন সাব্বির। যদিও তার দল ম্যাচটি জিততে পারেনি, তবে তিনি এই ইনিংসটিকে নিজের আত্মবিশ্বাস ফিরিয়ে পাওয়ার একটি বড় সোপান হিসেবে দেখছেন। সংবাদ সম্মেলনে সাব্বির জানান, “এই ধরনের ইনিংস আমাকে পরবর্তী ম্যাচগুলোর জন্য অনেক আত্মবিশ্বাসী করে তুলবে।"
জাতীয় দলে ফেরার বিষয়ে সাব্বির বলেন, “আমি এখনো খেলছি, এবং সবাই তো স্বপ্ন দেখে। আমার বয়স এখনও তরুণ, কিন্তু অভিজ্ঞতাও রয়েছে। বলব, আমি এখন মিশ্র অবস্থায় আছি। ফিটনেস ঠিক আছে, দুই-একটা ভালো ইনিংস খেললে নির্বাচকরা হয়তো আমাকে আবার সুযোগ দিতে পারে।”
এছাড়া, সাব্বির তার প্র্যাকটিসের পদ্ধতি নিয়েও কথা বলেন। তিনি বলেন, “মিরপুরে তো প্র্যাকটিস করি না, কিন্তু রাজশাহীতে নিজের খরচে নিয়মিত প্র্যাকটিস করি। আমার নিজের প্রক্রিয়াটা ঠিক রাখতে হবে। আমি রেগুলার প্র্যাকটিস করি এবং চেষ্টা করছি কামব্যাক করার। বিপিএলে সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ, চেষ্টা করব ভালো খেলার জন্য।”
এদিনের ইনিংসের পর সাব্বির বলেন, “যদিও দল জিততে পারেনি, তবে ব্যক্তিগতভাবে আমি খুশি। ২০ রানও করতে পারলে হয়তো দল জয় পেত, কিন্তু ব্যক্তিগতভাবে এই ইনিংস আমাকে আত্মবিশ্বাসী করে তুলেছে।”
এর মাধ্যমে সাব্বির রহমান প্রমাণ করলেন যে, জাতীয় দলে ফিরে আসার জন্য তিনি প্রস্তুত, এবং নিজের পারফরম্যান্সের মাধ্যমে তা অর্জন করতে চান। তার আত্মবিশ্বাস এবং দৃঢ় মানসিকতা তাকে ভবিষ্যতে বড় কিছু করতে সাহায্য করবে, এমনটাই মনে করছেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞ।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ; সান্তোস বনাম পালমেইরাস, জানুন ফলাফল
- আজকের স্বর্ণের দাম, ২৭ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে পে স্কেলের গেজেট, তিন মাসের বকেয়া সমন্বয় কীভাবে?
- নবম পে স্কেলের গেজেট প্রকাশে চূড়ান্ত প্রস্তুতি
- আজ ২১ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম কত
- মধ্যরাতে মোটরসাইকেলে অচেতন তরুণী, রহস্য কী?
- ২৭ থেকে ৩০ আগস্ট কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর
- আজকের সকল দেশের টাকার রেট: ২৭ আগস্ট ২০২৬
- আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে দেখা যাবে কি?
- দেশজুড়ে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সুখবর, কমছে লোডশেডিং
- আজকের স্বর্ণের বাজারদর: ২৮ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মন্ত্রিসভায় উঠছে পে-স্কেলের প্রস্তাব
- বৃষ্টির দাপট বাড়ছে, ১০ দিনের নতুন বার্তা
- এ বছর সরকারি ছুটি বাকি ৫ দিন, মিলবে টানা ছুটির দুই সুযোগ
- বছরের বাকি সময়ে চাকরিজীবীরা আর কত দিন ছুটি পাবেন
