| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

৩ ওয়ানডে ও ৩ টি টোয়েন্টি ম্যাচের জন্য শক্তিশালী একাদশ ঘোষণা করল বাংলাদেশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জানুয়ারি ০৬ ১৯:৪৬:২২
৩ ওয়ানডে ও ৩ টি টোয়েন্টি ম্যাচের জন্য শক্তিশালী একাদশ ঘোষণা করল বাংলাদেশ

বাংলাদেশ নারী ক্রিকেট দল আগামী মাসেই ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে। আসন্ন সিরিজের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড ১৬ সদস্যের দল ঘোষণা করেছে। এই সফরে বাংলাদেশের মেয়েরা তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।

বাংলাদেশ দল আগামী ১৪ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজে পৌঁছাবে এবং ১৯ জানুয়ারি প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে দুই দলের মধ্যকার লড়াই। সিরিজের দ্বিতীয় ওয়ানডে হবে ২১ জানুয়ারি এবং তৃতীয় ও শেষ ওয়ানডে হবে ২৪ জানুয়ারি। এই সিরিজের সব ম্যাচই অনুষ্ঠিত হবে সেন্ট কিটসে।

এই ওয়ানডে সিরিজটি আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে অনুষ্ঠিত হবে, যা আগামী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি স্থান অর্জনের জন্য দুটি দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ওয়ানডে সিরিজ শেষে, দুটি দল তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজও খেলবে। প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি হবে ২৭ জানুয়ারি। বাকি দুটি ম্যাচ যথাক্রমে ২৯ ও ৩১ জানুয়ারি। এই সিরিজের সবগুলো ম্যাচও সেন্ট কিটসে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ দল:নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, দিলারা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সুবহানা মোস্তারি, ঝর্ণা আক্তার, লতা মন্ডল, রাবেয়া, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, ফারজানা হক, তাজ নেহার, সানজিদা আক্তার মেঘলা, মারুফা আক্তার।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...