| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশে মাহফিল চলাকালে এলোপাতারি গু লি

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জানুয়ারি ০৬ ১৬:১৮:৩৫
বাংলাদেশে মাহফিল চলাকালে এলোপাতারি গু লি

কিশোরগঞ্জ জেলা শহরের চরশোলাকিয়া এলাকায় বার্ষিক ওয়াজ মাহফিল চলাকালে অজ্ঞাত দুষ্কৃতকারীর এয়ারগানের গুলিতে দুইজন আহত হয়েছেন।

রোববার (৫ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে জেলা শহরের চরশোলাকিয়া এলাকায় মাদরাসাতুল উলুমিল ইসলামিয়া দারুল জান্নাত কওমি মহিলা মাদরাসার উদ্যোগে কুমুদিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হচ্ছিল। এই সময় ঘটে ঘটনাটি।

স্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে, ওয়াজ মাহফিল চলাকালে মঞ্চে ওঠার সময় অজ্ঞাত দুষ্কৃতকারী একটি এয়ারগান থেকে গুলি ছোড়ে। এতে মাদরাসার পরিচালক মুফতি আল আমিন সাদী (৩৯) এবং অতিথি বক্তার সফরসঙ্গী মো. জুলহাস মিয়া (১৯) গুলিবিদ্ধ হন।

আহতদের দ্রুত স্থানীয় লোকজন কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা তাদের প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আঘাত না থাকায় ছেড়ে দেন।

এ ঘটনায় মাহফিলটি বাতিল হয়ে যায়। মাহফিল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা প্রশাসনকে ঘটনার বিষয়ে অবগত করেছে।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, "ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, এয়ারগানের গুলি ছিল যা খেলনার গুলি হতে পারে। ওই এলাকায় একটি মেলা চলছিল। এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি, তবে আমরা তদন্ত চালাচ্ছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...