| ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় তারকা ক্রিকেটারের অবসর ঘোষণা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জানুয়ারি ০৬ ১৪:০৭:০১
ভারতীয় তারকা ক্রিকেটারের অবসর ঘোষণা

ভারতের বোলিং অলরাউন্ডার ঋষি ধাওয়ান সাদা বলের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন। ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার ২০০৪ সালে মহেন্দ্র সিং ধোনির অধীনে জাতীয় দলে অভিষেক করেছিলেন। তিনি জাতীয় দলের জার্সিতে তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

২০০৭ সালে ঘরোয়া ক্রিকেটে অভিষেক ঘটে ঋষির। তিনি হিমাচল প্রদেশের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেছেন এবং ২০০৮ সালে লিস্ট এ ক্রিকেটে তার প্রথম ম্যাচ খেলেন। এর পর কিছু বছর পরে ভারত ‘এ’ দলের সদস্যও হন তিনি।

যদিও ঘরোয়া ক্রিকেটে তার নাম পরিচিত, তবে জাতীয় দলের হয়ে মাত্র চারটি ম্যাচ খেলেছেন ঋষি। ২০১৬ সালে অস্ট্রেলিয়া সফরে তার আন্তর্জাতিক অভিষেক ঘটে, তখন ভারতের অধিনায়ক ছিলেন ধোনি। সেই বছরেই তিনি জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন।

জাতীয় দলে কম সুযোগ পেলেও, ঋষি ঘরোয়া ক্রিকেট ও আইপিএলে বেশ সফল ছিলেন। ২০২১-২২ মৌসুমে হিমাচল প্রদেশের অধিনায়ক হিসেবে বিজয় হজারে ট্রফি জিতেছিলেন তিনি। ওই প্রতিযোগিতায় ৪৫৮ রান ও ১৭টি উইকেট নিয়ে তার অসাধারণ পারফরম্যান্সে সবার নজর কাড়ে। তখন থেকেই কিছু জল্পনা শুরু হয়েছিল যে, ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে তাকে আবার জাতীয় দলে ডাক দেওয়া হতে পারে, তবে শেষ পর্যন্ত তা হয়নি।

আইপিএলে তিনি তিনটি দলের হয়ে খেলেছেন— মুম্বই ইন্ডিয়ান্স, পাঞ্জাব কিংস এবং ২০১৭ সালে কলকাতা নাইট রাইডার্স। তবে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে একবার আইপিএল ট্রফি জেতার অভিজ্ঞতা রয়েছে তার। ৮১টি প্রথম শ্রেণির ম্যাচে ঋষি ৩৭২৫ রান এবং ৩০৯ উইকেট নিয়েছেন। ১০৯টি লিস্ট এ ম্যাচে তার সংগ্রহ ২৩৮৫ রান এবং ১৫৮ উইকেট। ক্যারিয়ারে মোট ১৩৫টি টি-টোয়েন্টি ম্যাচে ১৭৪০ রান এবং ১১৮টি উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ হাসান ...

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হতে যাচ্ছে নতুন এক ঐতিহাসিক অধ্যায়। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম কোস্টারিকা: মোবাইলে সরাসরি দেখবেন যেভাবে

আর্জেন্টিনা বনাম কোস্টারিকা: মোবাইলে সরাসরি দেখবেন যেভাবে

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুধবার (১৮ নভেম্বর) ভোরে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও কোস্টারিকা। বাংলাদেশ সময় ভোর ...

৮০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম সিঙ্গাপুর ম্যাচ, জানুন ফলাফল

৮০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম সিঙ্গাপুর ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে একের পর এক গোল করে চলেছে ব্রাজিল। ম্যাচের ...