| ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

১৬ কোটিতে বিক্রি হলো একটি মাছ, ওজন কত জানলে চমকে উঠবেন

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জানুয়ারি ০৫ ১৩:৪৮:৪৯
১৬ কোটিতে বিক্রি হলো একটি মাছ, ওজন কত জানলে চমকে উঠবেন

জাপানে একটি ব্লু ফিন টুনা মাছ বিক্রি হয়েছে ১৩ লাখ ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ কোটি টাকার সমান। নতুন বছরের নিলামে মাছটি কিনেছে জনপ্রিয় সুশি রেস্তোরাঁ গ্রুপ, দ্য ওনোদেরা গ্রুপ।

২৭৬ কেজি ওজনের এই টুনা মাছটি ৫ জানুয়ারি (রোববার) নিলামে তোলা হয় এবং সর্বোচ্চ দর দামে ১৩ লাখ ডলারে বিক্রি হয়। মাছটির আকার একটি মোটরসাইকেলের সমান।

জাপানের টোকিওর প্রধান মাছের বাজারে বছরের প্রথম টুনা মাছটির প্রতি বিশেষ আকর্ষণ থাকে। এটি প্রথমে নিলামে তোলা হয়, এবং প্রতি বছর বড় বড় কোম্পানিগুলো একে কিনতে রীতিমতো প্রতিযোগিতা করে। গত পাঁচ বছর ধরে এই মাছটি কেনার জন্য যুদ্ধ চলছে। ওনোদেরা গ্রুপের এক কর্মকর্তা বলেন, "প্রথম টুনাটি এমন কিছু যা শুভভাবনা নিয়ে আসে। আমরা চাই মানুষ এটি খেয়ে তাদের বছরটি ভালোভাবে কাটাক।"

জাপানে মূলত বড় কোম্পানিগুলো এই নিলাম ব্যবহার করে নিজেদের প্রচারণার জন্য, যেগুলো মাছটি কিনে ব্যাপক প্রচারণার সুযোগ পায়।

২০১৯ সালে জাপানের ইতিহাসে সর্বোচ্চ দামে টুনা মাছটি বিক্রি হয়েছিল। সে বছর সুশি জানমাই ন্যাশনাল রেস্টুরেন্ট কোম্পানির মালিক কিয়োশি কিমোরা ৩৩৩.৬ মিলিয়ন ইয়েন দিয়ে মাছটি কিনেছিলেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আফগানিস্তানের লড়াকু ব্যাটিংয়ে চাপে বাংলাদেশ, জয়ের পথে বড় বাধা

আফগানিস্তানের লড়াকু ব্যাটিংয়ে চাপে বাংলাদেশ, জয়ের পথে বড় বাধা

নিজস্ব প্রতিবেদক: আফগানিস্তানের বিপক্ষে জয়ের জন্য বড় লক্ষ্য ছুড়ে দিয়েও স্বস্তিতে নেই বাংলাদেশ। ৪৭৯ রানের ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের নভেম্বরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা ব্রাজিল ...

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ...