| ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

হটাৎ বিশাল বড় গোঁফ রাখার রহস্য জানালেন তাসকিন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জানুয়ারি ০৩ ০৯:৪৩:৪৪
হটাৎ বিশাল বড় গোঁফ রাখার রহস্য জানালেন তাসকিন

বিপিএল ইতিহাসের সেরা বোলিং ফিগার এখন তাসকিন আহমেদের দখলে। ৪ ওভার বল করে ১৯ রান দিয়ে তুলে নিয়েছেন ৭ উইকেট। একাই শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের ব্যাটিং লাইনআপকে ধসিয়ে দিয়েছেন এই পেসার।

এমন অসাধারণ কীর্তির দিনে তাসকিনের নতুন লুকও দারুণ আলোচনায়। সম্প্রতি তাকে স্পষ্ট গোঁফে দেখা যাচ্ছে, যা তার জন্য একেবারেই নতুন। এ নিয়ে ভক্তদের মনে কৌতূহলও কম নয়—এমন লুকের পেছনে রহস্য কী? তাসকিন নিজেই জানালেন সেই গল্প।

তিনি বলেন, ‘বাবার ছোটবেলার একটা ছবি দেখলাম, সেখানে গোঁফ রাখা। ভাবলাম, আমিও কিছুদিন গোঁফ রেখে দেখি।’

সংবাদ সম্মেলনে তাসকিন আরও একটি মজার ঘটনা শেয়ার করেন। তিনি বলেন, ‘আমাদের টিমের ম্যাসিওর আনোয়ার ভাই আমাকে বলছিলেন, তুমি আজ চার উইকেট পাবে। তখন আমি বলেছিলাম, যেহেতু চাইছ, আল্লাহর কাছে বেশি চাও—৮ উইকেটও হতে পারে। দেখুন, ৭ উইকেট পেয়েই গেলাম!’

তাসকিন আরও বলেন, ‘উইকেট পেতে ভাগ্যের সহায়তাও লাগে। তবে আমি খুশি যে আলহামদুলিল্লাহ, আমার পরিকল্পনাগুলো বোলিংয়ে ঠিকভাবে বাস্তবায়ন করতে পারছি। ভালো বোলিং করাটাই আসল বিষয়। উইকেট কখনো বেশি হয়, কখনো কম। সবই আল্লাহর ইচ্ছা। আল্লাহর কাছে আমি কৃতজ্ঞ।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...