| ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

বর্ষসেরা ওয়ানডে একাদশ প্রকাশ, জায়গা পেলেন এক টাইগার নেই অস্ট্রেলিয়া ও ভারতের কেউ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ৩১ ২০:০০:২৫
বর্ষসেরা ওয়ানডে একাদশ প্রকাশ, জায়গা পেলেন এক টাইগার নেই অস্ট্রেলিয়া ও ভারতের কেউ

আরেকটি বছর শেষ হতে চলেছে, এবং বিশ্বজুড়ে পারফরম্যান্স বিশ্লেষণের ধুম চলছে। ক্রিকেট বিশ্বেরও এর ব্যতিক্রম হয়নি। সারা বছরের পারফরম্যান্স মূল্যায়ন করে জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো তাদের বর্ষসেরা ওয়ানডে একাদশ ঘোষণা করেছে। এবং এই একাদশে একমাত্র বাংলাদেশি হিসেবে জায়গা পেয়েছেন দেশের ডানহাতি পেসার তাসকিন আহমেদ।

অবাক করার বিষয় হলো, ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে খেলা অস্ট্রেলিয়া ও ভারতের কোনো ক্রিকেটারই এই তালিকায় স্থান পাননি।

এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর টেস্ট ও ওয়ানডে ফরম্যাটেও দুর্দান্ত পারফর্ম করেন তাসকিন। ২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে তিনি মোট ২৪০টি উইকেট শিকার করেছেন, যার মধ্যে ৬৩টি এসেছে এই বছরেই। ওয়ানডে ফরম্যাটে তিনি সাতটি ম্যাচ খেলেছেন, যেখানে ২৩.৯ গড়ের সাথে ১৪ উইকেট নিয়েছেন। তার এই অসাধারণ পারফরম্যান্সই তাকে ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা করে দিয়েছে।

তাসকিন ছাড়াও, এই একাদশে রয়েছেন চার শ্রীলঙ্কান, তিন আফগানিস্তানি, এবং পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড থেকে একজন করে ক্রিকেটার।

এছাড়া, আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বুমরা বর্তমানে ৭ নম্বর এবং সিরাজ ৮ নম্বরে রয়েছেন। তবে, ব্যাটিংয়ের শীর্ষ পাঁচে থাকা রোহিত, গিল এবং বিরাট কোহলির পারফরম্যান্স ইএসপিএন ক্রিকইনফোর নজরে আসেনি।

বর্ষসেরা ওয়ানডে একাদশ: - পাথুম নিশাঙ্কা - রহমানউল্লাহ গুরবাজ - কুশাল মেন্ডিস (উইকেটরক্ষক) - চারিথ আসালাঙ্কা - শেরফান রাদারফোর্ড - লিয়াম লিভিংস্টোন - আজমতউল্লাহ ওমরজাই - মোহাম্মদ নবী - ওয়ানিন্দু হাসারাঙ্গা - তাসকিন আহমেদ - হারিস রউফ

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

২০২৭ আইপিএলে মুস্তাফিজকে নিতে পারে যে ৪ দল

২০২৭ আইপিএলে মুস্তাফিজকে নিতে পারে যে ৪ দল

২০২৭ সালের আইপিএলে আবারও দেখা যেতে পারে বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে। আসন্ন আসরের মিনি ...

৮০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ, লাইভ দেখুন এখানে

৮০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ, লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর দ্বিতীয় সেমিফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে শেষ পর্যায়ে পৌঁছেছে বাংলাদেশ ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর দ্বিতীয় সেমিফাইনালে শেষ মুহূর্তের নাটকীয়তায় বড় ধাক্কা খেল স্বাগতিক বাংলাদেশ। ...

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে এখনো গোলের দেখা পায়নি বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ...