| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

অধিনায়ক হলেন মেহেদি হাসান মিরাজ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ২৯ ২১:২০:২৪
অধিনায়ক হলেন মেহেদি হাসান মিরাজ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হতে যাচ্ছে আগামী ৩০ ডিসেম্বর, আর আসরের একদিন আগে অধিনায়কের নাম ঘোষণা করল খুলনা টাইগার্স। এবারের বিপিএলে টাইগার্সদের নেতৃত্ব দেবেন মেহেদি হাসান মিরাজ।

আজ রবিবার (২৯ ডিসেম্বর) খুলনা টাইগার্স তাদের অধিনায়কের নাম ঘোষণা করেছে। মিরাজের অধিনায়কত্বের খবর নিশ্চিত করার সঙ্গে সঙ্গে দলের জার্সিও উন্মোচন করেছে তারা, যা অনুষ্ঠিত হয়েছে একটি জমকালো অনুষ্ঠানে। এবারের বিপিএলে সর্বশেষ দল হিসেবে খুলনা টাইগার্স অধিনায়কের নাম ঘোষণা করল।

এদিকে, গত বিপিএলে ফরচুন বরিশালকে চ্যাম্পিয়ন বানানো তামিম ইকবালের কাঁধেই থাকবে তাদের অধিনায়কের দায়িত্ব। রংপুর রাইডার্সের অধিনায়ক হিসেবে থাকছেন নুরুল হাসান সোহান, যিনি গত আসরেও দলের নেতৃত্বে ছিলেন এবং সম্প্রতি গ্লোবাল সুপার লিগে দলের জয়ও নিশ্চিত করেছিলেন।

রোববার দুপুরে ঢাকা ক্যাপিটালস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে ঘোষণা দিয়ে জানায়, শ্রীলঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা এবার দলের অধিনায়ক থাকবেন। রাজশাহী ক্রিকেট ক্লাবও তাদের অধিনায়ক হিসেবে এনামুল হক বিজয়ের নাম ঘোষণা করেছে।

এছাড়া, চিটাগাং কিংসও তাদের অধিনায়ক ঘোষণা করেছে আজ। বন্দরনগরীর এই দলের নেতৃত্বে থাকবেন মোহাম্মদ মিঠুন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...