| ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

বাস-অটোরিকশার মুখোমুখি সং'ঘ'র্ষে ৫ জনের মৃ'ত্যু

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ২৯ ১৫:১৬:০৪
বাস-অটোরিকশার মুখোমুখি সং'ঘ'র্ষে ৫ জনের মৃ'ত্যু

শেরপুর সদর উপজেলার শেরপুর-ময়মনসিংহ মহাসড়কে রোববার সকালে একটি বাস এবং সিএনজিচালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষে দুই নারীসহ পাঁচজন নিহত এবং আরেক নারী আহত হয়েছেন।

নিহতদের মধ্যে একজনের নাম লোকমান আকমল (৪৫)। তিনি শেরপুর সদর উপজেলার কামারী এলাকার বাসিন্দা এবং সিএনজিচালিত অটোরিকশার চালক ছিলেন।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবাইদুল আলম জানান, কুড়িগ্রামের রৌমারী উপজেলা থেকে ঢাকাগামী রিফাত পরিবহনের একটি বাস সকাল সাড়ে ১১টার দিকে ভাটশালা ইউনিয়নের সাফমারী এলাকায় বিপরীত দিক থেকে আসা সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন মারা যান এবং আরেকজন গুরুতর আহত হন।

আহত নারীকে প্রথমে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় এবং পরে তার অবস্থা খারাপ হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, বলে জানান ওসি।

দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। যানবাহনগুলো সরিয়ে নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

বাসের চালক পালিয়ে গেলেও স্থানীয়রা বাসটি আটক করেছে, জানিয়েছেন পুলিশ কর্মকর্তা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ হাসান ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম কোস্টা রিকার ম্যাচ শেষ, জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম কোস্টা রিকার ম্যাচ শেষ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কোস্টা রিকাকে পাত্তাই দিল না আর্জেন্টিনা। আলবিসেলেস্তেরা দুর্দান্ত ও একপেশে ...

শুরু হলো আর্জেন্টিনা বনাম কোস্টারিকা ম্যাচ; Live দেখুন এখানে

শুরু হলো আর্জেন্টিনা বনাম কোস্টারিকা ম্যাচ; Live দেখুন এখানে

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নেমেছে আর্জেন্টিনা ও কোস্টারিকা। বাংলাদেশ সময় বুধবার (১৮ নভেম্বর) ভোরে শুরু ...