| ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

সকালে উঠেই ভয়াবহ বিমান বি'ধ্ব'স্ত, নি'হ'ত ২৮

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ২৯ ০৮:১৫:০৮
সকালে উঠেই ভয়াবহ বিমান বি'ধ্ব'স্ত, নি'হ'ত ২৮

দক্ষিণ কোরিয়ার জিওলা প্রদেশে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে একটি যাত্রীবাহী বিমান অবতরণের সময় বিধ্বস্ত হয়েছে। বিমানে থাকা ১৮১ জন আরোহীর মধ্যে এখন পর্যন্ত ২৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

রোববার (২৯ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ৯টার দিকে জেজু এয়ারের বিমানটি থাইল্যান্ডের ব্যাংকক থেকে মুয়ানে পৌঁছানোর সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে। বিমানটিতে ১৭৫ জন যাত্রী এবং ৬ জন ক্রু সদস্য ছিলেন।

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইয়োনহাপের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু হয়েছে। এখন পর্যন্ত দু’জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা গেছে, বিধ্বস্ত বিমানে আগুন ধরে গেছে এবং ধোঁয়া উড়ছে।

জেজু এয়ারের একজন মুখপাত্র জানিয়েছেন, দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি এবং তারা বিষয়টি খতিয়ে দেখছেন।

এদিকে, দক্ষিণ কোরিয়ায় চলমান রাজনৈতিক সংকটের মধ্যেই এই দুর্ঘটনা ঘটল। দেশটির সদ্য অভিশংসিত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হান ডাক সুর জায়গায় দায়িত্ব নিয়েছেন চোই সং-মোক। রাষ্ট্রপতির কার্যালয় এ ঘটনায় দ্রুততম সময়ের মধ্যে উদ্ধার কার্যক্রম চালানোর নির্দেশ দিয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

নিজস্ব প্রতিবেদক: আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) আসছে নতুন বিনিয়োগকারী। দলটির অন্যতম মালিক ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম আরব আমিরাত; জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম আরব আমিরাত; জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইপর্বে সংযুক্ত আরব আমিরাতের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। ...

মোটা টাকায় রিয়াল মাদ্রিদে ফিরছেন আর্জেন্টাইন তারকা নিকো পাজ

মোটা টাকায় রিয়াল মাদ্রিদে ফিরছেন আর্জেন্টাইন তারকা নিকো পাজ

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টাইন তরুণ মিডফিল্ডার নিকো পাজকে আবারও দলে ফেরানোর পরিকল্পনা করছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল ...