| ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

মিজানুর রহমান আজহারীর আকস্মিক দেশে ফেরা: যা জানা গেল

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ২৬ ১৭:২৪:৪৬
মিজানুর রহমান আজহারীর আকস্মিক দেশে ফেরা: যা জানা গেল

দীর্ঘ বিরতির পর জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী আবারও প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ফিরে এসেছেন। প্রায় পাঁচ বছর পর তিনি দেশে ফিরেছেন এবং অংশ নিচ্ছেন কক্সবাজারের পেকুয়ার তাফসির মাহফিলে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ কথা জানান।

মাওলানা আজহারী তার ফেসবুক পোস্টে লেখেন,

"আলহামদুলিল্লাহ, নিরাপদে দেশে ফিরে এসেছি। দীর্ঘ পাঁচ বছর পর বাধাহীনভাবে প্রিয় মাতৃভূমিতে ফিরে তাফসিরুল কোরআনের আয়োজনে অংশ নিচ্ছি।"

আজহারী জানান, তার দাওয়াতি কার্যক্রমের উদ্বোধনী আয়োজন অনুষ্ঠিত হবে কক্সবাজারের পেকুয়া উপজেলার বৃহত্তর সাবেক গুলদি তাফসির ময়দানে। এ আয়োজনকে তিনি একটি "ওয়ার্ম-আপ প্রোগ্রাম" হিসেবে উল্লেখ করেছেন।

মাওলানা আজহারী ২০২৫ সাল থেকে দেশের প্রতিটি বিভাগে অন্তত একটি করে তাফসির মাহফিলে অংশ নেওয়ার পরিকল্পনার কথা জানান। তিনি দোয়া চেয়ে বলেন,

"রাব্বে কারিম যেন আমাদের প্রচেষ্টায় বারাকাহ দান করেন এবং ইসলামের শাশ্বত বাণী প্রজন্মের মাঝে উপস্থাপনের তাওফিক দেন।"

এর আগে ২০২৪ সালের ২ অক্টোবর তিনি দেশে ফিরে মাত্র ৯ দিন অবস্থান করেন এবং ১১ অক্টোবর মালয়েশিয়া ফিরে যান।

মিজানুর রহমান আজহারী ১৯৯০ সালের ২৬ জানুয়ারি ঢাকার ডেমরায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস কুমিল্লার মুরাদনগরে। ইসলামী শিক্ষায় উচ্চতর ডিগ্রি অর্জনকারী আজহারী তরুণ প্রজন্মের মাঝে ইসলামের বার্তা প্রচারে বিশেষ ভূমিকা পালন করছেন।

মাওলানা আজহারীর দেশে ফেরার খবরে তার ভক্ত ও অনুসারীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। তারা আশাবাদী, তার আগমন ইসলামী শিক্ষার প্রচারে নতুন মাত্রা যোগ করবে।

আল্লাহ তার দাওয়াতি কার্যক্রমে সফলতা দান করুন। আমিন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...