| ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রেকিং নিউজ ; গতির ঝড়ে নাহিদ রানাকে টক্কর, পেস বোলিংয়ের নতুন আবিষ্কার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ২৪ ১৮:৫৩:২৮
ব্রেকিং নিউজ ; গতির ঝড়ে নাহিদ রানাকে টক্কর, পেস বোলিংয়ের নতুন আবিষ্কার

২০ বছর বয়সী পেসার আহমেদ শরীফ এনসিএল টি-টোয়েন্টিতে দেখিয়েছেন দারুণ পারফরম্যান্স। আট ম্যাচে ১৭ উইকেট শিকার করে হয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি। ডানহাতি এই পেসারের বলের গতি ও সুইং দুটোই প্রতিপক্ষ ব্যাটসম্যানদের জন্য ভয়ঙ্কর হয়ে উঠেছিল।

শরীফের নাম হয়তো এতদিন অপরিচিত ছিল, কিন্তু এনসিএলের দাপুটে পারফরম্যান্স তাকে এনে দিয়েছে আলাদা পরিচিতি। সিলেটে তাঁর বোলিংকে তুলনা করা হচ্ছে বৈশাখী ঝড়ের সঙ্গে। কোয়ালিফায়ারের প্রথম ম্যাচে খুলনার বিপক্ষে তিনি মাত্র ২৬ রান দিয়ে তুলে নেন চারটি গুরুত্বপূর্ণ উইকেট। যদিও তাঁর দুর্দান্ত বোলিংয়ের পরও চট্টগ্রাম দলটি ১৪৭ রানের টার্গেট চেজ করতে ব্যর্থ হয়ে আসর থেকে বিদায় নেয়।

ম্যাচের শুরুতে চট্টগ্রামের অধিনায়ক ইয়াসির আলী রাব্বি টসে জিতে খুলনাকে ব্যাটিংয়ে পাঠান। শরীফ আস্থার প্রতিদান দেন শুরু থেকেই। ইনফর্ম ব্যাটার আজিজুল হক তামিমকে আউট করে খুলেন দিনের উইকেটের খাতা। এরপর তুলে নেন মাসুম খান, মেহেদি হাসান এবং খুলনার হয়ে একা লড়াই করা নুরুল হাসান সোহানের উইকেট। তার এই উইকেট ঝড় খুলনার বড় সংগ্রহের স্বপ্ন শেষ করে দেয়।

টুর্নামেন্টে আহমেদ শরীফ ছিলেন ধারাবাহিক। দুই ম্যাচে দুই উইকেট, দুই ম্যাচে তিন উইকেট এবং এক ম্যাচে চার উইকেট শিকার করেন তিনি। তার ইকোনমি রেটও বেশ ভালো। কিন্তু এত সাফল্য সত্ত্বেও ২০২৫ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এখনও দল পাননি শরীফ।

৩০ ডিসেম্বর শুরু হতে যাওয়া বিপিএলে শেষ পর্যন্ত দল পান কি না, সেটাই এখন বড় প্রশ্ন। তবে এনসিএলে তার পারফরম্যান্স তাকে দেশের পেস আক্রমণের ভবিষ্যৎ তারকা হিসেবে চিহ্নিত করেছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

নিজস্ব প্রতিবেদক: আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) আসছে নতুন বিনিয়োগকারী। দলটির অন্যতম মালিক ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম কোস্টা রিকার ম্যাচ শেষ, জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম কোস্টা রিকার ম্যাচ শেষ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কোস্টা রিকাকে পাত্তাই দিল না আর্জেন্টিনা। আলবিসেলেস্তেরা দুর্দান্ত ও একপেশে ...

শুরু হলো আর্জেন্টিনা বনাম কোস্টারিকা ম্যাচ; Live দেখুন এখানে

শুরু হলো আর্জেন্টিনা বনাম কোস্টারিকা ম্যাচ; Live দেখুন এখানে

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নেমেছে আর্জেন্টিনা ও কোস্টারিকা। বাংলাদেশ সময় বুধবার (১৮ নভেম্বর) ভোরে শুরু ...