| ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

জাহাজে ৭ জনকে নির্মমভাবে হ*ত্যা, যা জানা গেল

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ২৪ ১২:৪২:২১
জাহাজে ৭ জনকে নির্মমভাবে হ*ত্যা, যা জানা গেল

চাঁদপুরের মেঘনা নদীর হাইমচর উপজেলার ইশানবালা এলাকায় এমভি আল-বাখেরা নামের সারবাহী একটি জাহাজে দুর্বৃত্তরা হামলা চালিয়ে সাতজনকে নির্মমভাবে হত্যা করেছে। নিহতরা সবাই জাহাজটির কর্মী। গুরুতর আহত একজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে নৌ পুলিশ ডুবোচরে নোঙর করা জাহাজ থেকে লাশগুলো উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জাহাজের কর্মীদের ঘুমানোর কক্ষে তাদের গলা কেটে ও মাথা থেঁতলে হত্যা করা হয়। এ ঘটনায় আহত জুয়েল নামে একজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। কারণ ঘটনাস্থলে মোবাইল ফোন, মানিব্যাগসহ অন্যান্য জিনিসপত্র অক্ষত ছিল।

জাহাজের মালিক দিপলু রানা জানান, চট্টগ্রাম থেকে রওনা হওয়ার পর রবিবার রাতে জাহাজের মাস্টারের সঙ্গে তার শেষ কথা হয়। সকালে জাহাজের সঙ্গে যোগাযোগ না হওয়ায় নিকটবর্তী আরেকটি জাহাজকে (মুগনি-৩) বিষয়টি দেখতে বলেন। পরে সেখানকার নাবিকরা হত্যাকাণ্ডের বিষয়ে অবহিত হন।

নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে উদ্ধার করে চাঁদপুরের হাসপাতালে পাঠায়। হাসপাতালের চিকিৎসক আনিসুর রহমান জানান, উদ্ধারকৃতদের মধ্যে দুজন মারা গেছেন এবং একজনকে ঢাকা পাঠানো হয়েছে।

শিল্প মন্ত্রণালয় এ ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে হত্যার কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

শিল্প মন্ত্রণালয় এ নির্মম ঘটনায় শোক প্রকাশ করে দ্রুত জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বের সবচেয়ে বড় দ্বৈরথ ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ মানেই টানটান উত্তেজনা। তবে ...

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২০২৬ সালের নভেম্বরে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা পাঁচবারের ...