| ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

অবশেষে মাঠে ফেরার ঘোষণা দিলেন সাইফউদ্দিন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ২৪ ১২:১১:৩৯
অবশেষে মাঠে ফেরার ঘোষণা দিলেন সাইফউদ্দিন

গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলার সময় ইনজুরিতে আক্রান্ত হন মোহাম্মদ সাইফউদ্দিন। জাতীয় দলের এই অলরাউন্ডার বেশ কিছু দিন ধরেই ইনজুরি এবং পুনর্বাসনের ধাপে ছিলেন। গ্লোবাল টি-টোয়েন্টি শেষে ইনজুরির কারণে রংপুর রাইডার্সের হয়ে শেষের কিছু ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি এবং ডাগআউটে বসে সময় কাটাতে হয়েছিল।

দেশে ফিরে সাইফউদ্দিন অবশ্য বসে থাকেননি। ইনজুরির সেই সমস্যার জন্য নিয়মিত শারীরিক অনুশীলন চালিয়ে যাচ্ছেন তিনি। ফিটনেস ও রানিংসহ মিরপুরের একাডেমি মাঠে তাকে প্রায়ই দেখা যায়। মূলত রিহ্যাব প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন তিনি এবং ট্রেনার ইফতেখার ইফতির অধীনে প্রশিক্ষণ নিচ্ছেন।

ভাল খবর হল, সাইফউদ্দিন বর্তমানে পুরোপুরি ফিট। সবকিছু ঠিক থাকলে বিপিএল দিয়েই আবার মাঠে ফিরবেন এই অলরাউন্ডার।

বিসিবির ট্রেনার ইফতি ঢাকা পোস্টকে জানিয়ে বলেছেন, "সাইফউদ্দিন এখন অনেক ভালো আছে। সে নিজেকে প্রস্তুত করছে মাঠে ফেরার জন্য। আশা করছি বিপিএলের শুরু থেকেই তাকে পুরোপুরি রিদমে ফিরে পাওয়া যাবে, বিশেষ করে বোলিং ও ব্যাটিং দুটোতেই।"

গত বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলেছিলেন সাইফউদ্দিন। টুর্নামেন্টের মাঝপথে তিনি দলের সঙ্গে যোগ দেন এবং দুর্দান্ত ব্যাট-বল পারফরম্যান্সের মাধ্যমে বরিশালের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এবার রংপুর রাইডার্সের হয়ে শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবেন তিনি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

লিভারপুল বনাম ম্যানচেস্টার সিটির হাই-ভোল্টেজ ম্যাচ; লাইভ দেখুন

লিভারপুল বনাম ম্যানচেস্টার সিটির হাই-ভোল্টেজ ম্যাচ; লাইভ দেখুন

খেলাধুলা ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবল রোমাঞ্চে আজ রাতে মুখোমুখি হচ্ছে বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...