| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

হঠাৎ তেলের ট্রাক থেকে ভয়াবহ বিস্ফোরণ

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ২৩ ০৭:৫২:৪০
হঠাৎ তেলের ট্রাক থেকে ভয়াবহ বিস্ফোরণ

রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর বাজারে তেলের ট্রাকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণ থেকে ছড়িয়ে পড়া আগুনে তেলের ডিপোসহ আটটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। রোববার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

স্থানীয়দের মতে, তাহেরপুর বাজারে আলিফ নামে এক ব্যবসায়ী ব্যারেলে জ্বালানি তেল রেখে বিক্রি করতেন। পদ্মা অয়েলের একটি ট্যাংকার ট্রাক ওই দোকানে তেল সরবরাহ করছিল। এ সময় অজ্ঞাত কারণে ট্রাকটিতে আগুন ধরে যায় এবং কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ফলে আগুন তেলের ডিপো ছাড়াও পাশের আরও আটটি দোকানে ছড়িয়ে পড়ে।

বাগমারা ফায়ার স্টেশনের ইনচার্জ মো. ইব্রাহিম জানান, বাগমারা ও দুর্গাপুর ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে কাজ করে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে তার আগেই ট্যাংকার ট্রাকটি সম্পূর্ণ পুড়ে যায়।

তিনি আরও জানান, পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে খাবারের হোটেল, মুদি দোকান ও ওয়ার্কশপ রয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা না গেলেও শুধুমাত্র তেলের দোকানের প্রায় ৪০০ ব্যারেল তেল আগুনে পুড়ে গেছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...