| ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

টি-টোয়েন্টিতে বাংলাদেশের নতুন বিশ্বরেকর্ড

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ২০ ২৩:১২:২৮
টি-টোয়েন্টিতে বাংলাদেশের নতুন বিশ্বরেকর্ড

বাংলাদেশ প্রথমে টেস্টে এক ম্যাচ জয় লাভ করে সিরিজ ড্র করলেও, ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গিয়েছিল। তবে, সেই একই দল আজ (শুক্রবার) টি-টোয়েন্টিতে ইতিহাস সৃষ্টি করেছে। তিন ম্যাচের সিরিজে প্রথমবারের মতো সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এর পাশাপাশি সিরিজে একটি বিশ্বরেকর্ডও গড়েছে তাসকিন-মেহেদী ও তাদের।

গত ১৬ ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬ বছর পর প্রথম টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। আজ ছিল সেই সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ। সেন্ট ভিনসেন্টে অনুষ্ঠিত ম্যাচটিতে বাংলাদেশ ৮০ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করে, যার ফলে প্রথমবারের মতো ক্যারিবীয়দের ৩-০ তে হোয়াইটওয়াশ করল টাইগাররা। বাংলাদেশ আগে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৯ রান করে। এর মধ্যে ৪১ বলে ৭২ রান করেন জাকের আলি। ওয়েস্ট ইন্ডিজ ১৬.৪ ওভারে মাত্র ১০৯ রানে অলআউট হয়ে যায়।

এই ম্যাচেই নয়, সিরিজের তিনটি ম্যাচে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে অলআউট করেছে। এবং সংক্ষিপ্ত ফরম্যাটে এই প্রথম বাংলাদেশ ৩০ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড গড়েছে। টি-টোয়েন্টি সিরিজে এই নজির আগে কোনো দলের ছিল না। গত মাসে অস্ট্রেলিয়া পাকিস্তানের বিপক্ষে ২৯ উইকেট নিয়েছিল, তবে বাংলাদেশই প্রথম দল হিসেবে ৩০ উইকেট নিল।

আগে বাংলাদেশ কখনো ৩ ম্যাচের সিরিজে ২২টি উইকেট নেয়ার রেকর্ড গড়েছিল। ২০১২ সালে আইরল্যান্ড সফরে, ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবং ২০২৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টাইগাররা ২২ উইকেট নিয়েছিল। তবে আজকের আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজে কোনো দলই প্রতিপক্ষের শতভাগ উইকেট নেওয়ার রেকর্ড গড়তে পারেনি।

ক্যারিবীয়দের বিপক্ষে ৩টি টি-টোয়েন্টি ম্যাচেই জয় বাংলাদেশের বোলারদের অসাধারণ কৃতিত্ব। সিরিজের সর্বোচ্চ উইকেট সংগ্রাহকদের তালিকায় বাংলাদেশিরাই শীর্ষে। ৩ ম্যাচে মাত্র ৫.৭৫ ইকোনমিতে ৮ উইকেট নেন স্পিন অলরাউন্ডার শেখ মেহেদী। এছাড়া পেসার তাসকিন আহমেদ ১০.৫৭ ইকোনমিতে ৭ এবং লেগস্পিনার রিশাদ হোসেন ১০.৮৩ ইকোনমিতে ৬ উইকেট শিকার করেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

লিভারপুল বনাম ম্যানচেস্টার সিটির হাই-ভোল্টেজ ম্যাচ; লাইভ দেখুন

লিভারপুল বনাম ম্যানচেস্টার সিটির হাই-ভোল্টেজ ম্যাচ; লাইভ দেখুন

খেলাধুলা ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবল রোমাঞ্চে আজ রাতে মুখোমুখি হচ্ছে বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...