| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

হামজাকে নিয়ে চুড়ান্ত সিদ্ধান্ত জানাল ফিফা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ১৯ ২০:২৪:৪৪
হামজাকে নিয়ে চুড়ান্ত সিদ্ধান্ত জানাল ফিফা

বিশ্বের অন্যতম জনপ্রিয় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল লিগ ইংলিশ প্রিমিয়ার লিগে খেলছেন বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা চৌধুরী। দীর্ঘদিন ধরে লাল-সবুজের দেশের প্রতিনিধিত্ব করার ইচ্ছে ছিল তার। সেই ইচ্ছা পূরণের পথে নানা ধাপ পেরিয়ে, অবশেষে বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেয়েছেন লেস্টার সিটি ক্লাবে খেলা এই তারকা।

আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় হামজা নিজেই এই খবরটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালও এই বিষয়টি নিশ্চিত করেছেন।

হামজা চৌধুরী বাংলাদেশি বংশোদ্ভূত হলেও তার বেড়ে ওঠা ইংল্যান্ডে। তার পরিবার সবসময়ই চেয়েছিল যে, হামজা বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলুক। দীর্ঘ আলোচনা ও প্রক্রিয়া শেষে, চলতি বছরে বাফুফে এবং হামজা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের হয়ে খেলার জন্য কাজ শুরু করেন।

বাংলাদেশের হয়ে খেলার প্রথম ধাপ ছিল পাসপোর্ট পাওয়া। হামজার পরিবারের কাগজপত্রের মাধ্যমে বাফুফে ইংল্যান্ডে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন থেকে হামজার জন্য পাসপোর্ট প্রস্তুত করে। হামজা ইংল্যান্ডের যুব দলের হয়ে খেলেছেন, তাই ইংল্যান্ড ফুটবল ফেডারেশন থেকে তাকে অনাপত্তিপত্রও নিতে হয়েছে। এরপর, বাফুফে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে হামজাকে বাংলাদেশের হয়ে খেলার অনুমতির জন্য আবেদন করে।

ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটি কিছু নির্দিষ্ট বিষয় পর্যালোচনা করেছে, বিশেষ করে হামজা কোন বয়সে ইংল্যান্ডের হয়ে খেলেছেন এবং তার রক্তের সম্পর্কযুক্ত যারা বাংলাদেশের নাগরিক, তা বাফুফে পুনরায় প্রমাণ করেছে। সবকিছু পর্যালোচনা শেষে, ফিফা হামজাকে বাংলাদেশের হয়ে খেলার অনুমতি দিয়েছে।

এখন, ২০২৪ সালের ২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে বাংলাদেশের জার্সিতে হামজার অভিষেক হতে পারে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...