| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

আইসিসি থেকে বিশাল বড় সুখবর পেলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ১৮ ১৯:১৬:৩১
আইসিসি থেকে বিশাল বড় সুখবর পেলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার

চলমান ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজে বাজে পারফরম্যান্সের পর বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজে দারুণ কামব্যাক করেছে। ইতোমধ্যেই টানা দুটি ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা, যেখানে বল হাতে দলের সেরা পারফর্মার ছিলেন শেখ মেহেদি হাসান। তার অসাধারণ বোলিং পারফরম্যান্সের কারণে আইসিসি র‍্যাংকিংয়ে ১৮ ধাপ উন্নতি হয়েছে এবং বর্তমানে তিনি ২৩ নম্বরে অবস্থান করছেন।

প্রথম ম্যাচে ৪ ওভারে ১৩ রান দিয়ে ৪ উইকেট শিকার করে বাংলাদেশকে ১৪৭ রানের পুঁজি নিয়েও জয় এনে দেন মেহেদি। তার এমন বোলিং পারফরম্যান্স র‍্যাংকিংয়ে তার উন্নতি নিশ্চিত করেছে।

এদিকে, ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেনও টি-টোয়েন্টি বোলারদের র‍্যাংকিংয়ে উন্নতি করেছেন। ক্যারিবিয়ান এই স্পিনার প্রথমবারের মতো শীর্ষস্থানে উঠে এসেছেন। তিনি প্রথম ম্যাচে ১৩ রানে ২ উইকেট শিকার করেছিলেন। এখন তিনি ৭০৭ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন। আদিল রশিদ দ্বিতীয় এবং ভানিন্দু হাসারাঙ্গা তৃতীয় স্থানে নেমে গেছেন।

অন্যদিকে, টেস্ট ব্যাটারদের র‍্যাংকিংয়ে বড় পরিবর্তন এসেছে। ইংল্যান্ডের ব্যাটার হ্যারি ব্রুক হ্যামিল্টন টেস্টে ব্যর্থ হওয়ার পর শীর্ষস্থান হারিয়েছেন। প্রথম ইনিংসে গোল্ডেন ডাক এবং দ্বিতীয় ইনিংসে এক রান করে তিনি র‍্যাংকিংয়ে পিছিয়ে পড়েন। এর ফলে জো রুট আবার শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...