| ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে ব্যাপক সং*ঘ*র্ষ, ১৫ জন আ*হ*ত

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ১৮ ০৭:৩৩:৩০
চট্টগ্রামে ব্যাপক সং*ঘ*র্ষ, ১৫ জন আ*হ*ত

চট্টগ্রামের সীতাকুণ্ডে শহিদ মিনারে ফুল দেওয়া নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সহিংস সংঘর্ষ হয়েছে। রোববার (১৬ ডিসেম্বর) সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট কে এম উচ্চ বিদ্যালয়ের সামনে এই সংঘর্ষ ঘটে। ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।

সকালে সলিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন বিজয় দিবস উপলক্ষে শোভাযাত্রা শেষে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। তার সঙ্গে ছিলেন তার সমর্থকরা। একই স্থানে দুপুর ১টার দিকে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহেদুল হাসান তার সমর্থকদের নিয়ে পৃথক শোভাযাত্রা শেষে শহিদ মিনারে যান।

এ সময় মহিউদ্দিনের অনুসারীরা উসকানিমূলক স্লোগান দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে মহিউদ্দিনের সমর্থকরা জাহেদুলের অনুসারীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ ও হামলা চালায়। এতে সাধারণ সম্পাদক জাহেদুল হাসানসহ যুবদল ও ছাত্রদলের অন্তত ১২-১৫ জন আহত হন। আহতদের মধ্যে মুসা, বাদল, দুলাল, সোলেয়মান, মাহিদ, শিহাব, রাকিব, সাগর ও শহিদুল উল্লেখযোগ্য। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

জাহেদুল হাসান অভিযোগ করেন, “শান্তিপূর্ণভাবে আমরা শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে গেলে মহিউদ্দিনের সমর্থকরা আমাদের ওপর হামলা চালায়। তারা আমার ব্যক্তিগত গাড়িও ভাঙচুর করেছে।”

অন্যদিকে, মহিউদ্দিনের বক্তব্য জানতে তার মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া যায়নি।

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল রানা বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।”

সংঘর্ষের জেরে সলিমপুর ইউনিয়নের বিএনপি এবং এর ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. মোহাম্মদ কমল কদর ও সদস্য সচিব কাজী মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা জানানো হয়।

এই সহিংসতায় সীতাকুণ্ডের রাজনৈতিক পরিবেশে অস্থিরতা তৈরি হয়েছে, যা পুরো এলাকায় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের তারিখ ও প্রতিপক্ষ জানা গেছে। ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...