| ঢাকা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

আসিফ নজরুলের কার্যালয় ঘে'রা'ও'য়ে'র ঘোষণা দিলেন হাসনাত

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ১৭ ২২:১০:৫৬
আসিফ নজরুলের কার্যালয় ঘে'রা'ও'য়ে'র ঘোষণা দিলেন হাসনাত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকার, বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে কমিশন গঠনে সরকারী গড়িমসির প্রতিবাদে আইন উপদেষ্টা আসিফ নজরুলের কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন। তিনি অভিযোগ করেন, সরকার দেশের জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং বিডিআর হত্যাকাণ্ডের বিচার না করে সময়ক্ষেপণ করছে।

সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় ফেসবুকে এক পোস্টে তিনি এ ঘোষণা দেন এবং জানান, ১৭ ডিসেম্বর (মঙ্গলবার) বেলা ১১টায় বিডিআর হত্যাকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের নিয়ে এই কর্মসূচি পালন করবেন। তিনি সবাইকে কেন্দ্রীয় শহীদ মিনারে যোগদান করতে আহ্বান জানান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং সমন্বয়ক সারজিস আলম মাহিনের সাথে একাত্মতা ঘোষণা করেছেন। হাসনাত তার ফেসবুক পোস্টে লিখেছেন, "আমি আমার ভাই মাহিনের পক্ষে। বিডিআর হত্যাকাণ্ডের বিচার হতেই হবে। #আইএমউইথমাহিন।" সারজিস আলমও একইভাবে তার ফেসবুক পোস্টে লিখেছেন, "বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিয়ে গঠিত কমিশন বাতিল করার প্রতিবাদে মাহিন সরকারের ঘোষিত কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করছি। আগামীকাল (১৭ ডিসেম্বর) বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে দেখা হবে, ইনশাআল্লাহ।"

মাহিন সরকার তার ফেসবুক পোস্টে আরও লিখেছেন, "জুলাই গণঅভ্যুত্থানের একজন ক্ষুদ্র অংশীদার হিসেবে আমি মাহিন সরকার বিডিআর হত্যাকাণ্ডের শিকার পরিবারগুলোর সাথে নিয়ে আগামীকাল আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাও করবো। আমি যদি একাই যাই, তবুও আমি আমার অবস্থান থেকে এক টুকরোও পিছু হটবো না।"

তিনি আরও বলেন, "চতুর্থ মাসে গড়িমসি করে বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে না পারা এই অন্তর্বর্তী সরকারের চরম ব্যর্থতা। বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে কমিশন গঠনে গড়িমসি করে এই সরকার দেশের জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যা পুরোপুরি প্রহসন।"

মাহিন তার পোস্টে আরও উল্লেখ করেন, "ভারত ৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে নিজেদের বিজয় হিসেবে প্রচার করে বিভ্রান্তি ছড়াচ্ছে। এই পরিস্থিতিতে বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিয়ে অবহেলা এবং ভারতের ইতিহাস বিকৃতির বিরুদ্ধে প্রতিবাদ না জানানো আমাদের দেশের সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ।"

তিনি দৃঢ়তার সাথে বলেন, "যতদিন না বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত হয়, ততদিন আমি আমৃত্যু এই সংগ্রাম চালিয়ে যাব। এই বিচার না হওয়া পর্যন্ত সরকার যে কোনো গড়িমসি কিংবা কমিশন গঠনের চেষ্টা আমি প্রত্যাখ্যান করবো। আগামীকাল বেলা ১১টায় সচেতন ছাত্র-নাগরিকদের সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারে দেখা হবে, ইনশাআল্লাহ।"

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম ভারত; জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম ভারত; জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ইতিহাস গড়লো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্বাগতিক ...

৮০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম ভারত; লাইভ দেখুন

৮০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম ভারত; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জয়ের সুবাস পাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ...