| ঢাকা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

সাকিবের নি*ষি*দ্ধ নিয়ে যা বললো বিসিবি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ১৭ ২১:৫৬:৫৩
সাকিবের নি*ষি*দ্ধ নিয়ে যা বললো বিসিবি

বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান বর্তমানে ঘরোয়া কিংবা আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে পারছেন না। ইংল্যান্ডের ল্যাবে ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশন শনাক্ত হওয়ার পর তাকে বোলিং নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, যার আনুষ্ঠানিক ঘোষণা বিসিবি গত রবিবার রাতে দিয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানায়, সাকিবের বোলিং অ্যাকশন ত্রুটিপূর্ণ হওয়ার কারণে তিনি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) পরিচালিত কোনো প্রতিযোগিতায় এবং বাংলাদেশের বাইরের আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে পারবেন না।

তবে বিসিবির সহকারী নির্বাচক আব্দুর রাজ্জাক এই নিষেধাজ্ঞাকে খুব বড় সমস্যা মনে করছেন না। সিলেটে আজ (মঙ্গলবার) গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, "এটা আসলে কোনো সমস্যা হবে না। ইংল্যান্ডে যারা রিপোর্ট করেছে, তারা হয়তো কিছু দেখেছে। তবে আমার কাছে মনে হয়নি সাকিবের বোলিংয়ে কোনো বড় সমস্যা আছে।"

তিনি আরও বলেন, "একবার দেখেছিলাম, ওই বোলিংটাও খুব সহজে ঠিক করা যায়। এটা বড় কিছু না, যদি ওরা ভিডিও বিশ্লেষণ করে কোনো কিছু দেখিয়েছে, তবে এতে কোনো সমস্যা হবে না।"

আইসিসি বোলিং অ্যাকশন সংক্রান্ত বিধি ১১.৪ অনুসারে, সাকিব আইসিসি অনুমোদিত পরীক্ষাগারে পুনরায় বোলিং পরীক্ষার জন্য যেতে পারেন। যদি পরীক্ষায় তার বোলিং অ্যাকশন বৈধ প্রমাণিত হয়, তবে তিনি আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেটে আবারও বোলিং করতে পারবেন। এই বিষয়ে বিসিবি জানিয়েছে, তারা ইসিবি, আইসিসি এবং সাকিবের সঙ্গে যোগাযোগ করছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোকে আক্ষরিক অর্থেই উড়িয়ে দিচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় আর্ধে ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...