| ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

মির্জা ফখরুলের সর্বশেষ শারীরিক অবস্থা দেখে নিন 

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ১৬ ১৪:১০:০৩
মির্জা ফখরুলের সর্বশেষ শারীরিক অবস্থা দেখে নিন 

মহান বিজয় দিবসে ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমানে তিনি অনেকটাই সুস্থ আছেন বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।

আজ সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে মির্জা ফখরুলের শারীরিক অবস্থা সম্পর্কে সর্বশেষ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাভার সেনানিবাসের কমান্ডার মেজর জেনারেল মো. শাহিনুল হক সাভার সিএমএইচ-এ মির্জা ফখরুলকে দেখতে যান এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এছাড়া, মহাসচিবের কিছু স্বাস্থ্য পরীক্ষা প্রয়োজন, যা সিএমএইচ-এ সম্পন্ন হবে। সার্বক্ষণিক তার সঙ্গে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন আছেন।

এর আগে সকাল ১০টার পর দলের নেতাকর্মীদের সঙ্গে শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে যান মির্জা ফখরুল। সেখানে অতিরিক্ত ভিড়ের কারণে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং মাটিতে পড়ে যান। সঙ্গে সঙ্গে নেতাকর্মীরা তাকে গাড়িতে করে হাসপাতালে নিয়ে যান।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বের সবচেয়ে বড় দ্বৈরথ ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ মানেই টানটান উত্তেজনা। তবে ...

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২০২৬ সালের নভেম্বরে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা পাঁচবারের ...