| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

১১৯ কোটি টাকা ঘুষ নেয়ায় তারকা খেলোয়াড়কে ২০ বছরের কা'রা'দ'ণ্ড

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ১৩ ১৪:৫৪:১৭
১১৯ কোটি টাকা ঘুষ নেয়ায় তারকা খেলোয়াড়কে ২০ বছরের কা'রা'দ'ণ্ড

চীনের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় লি টাই এবার ভিন্ন এক কারণে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে শিরোনাম হলেন। চীনের জাতীয় ফুটবল দলের সাবেক এই তারকা ফুটবলারকে ঘুষ গ্রহণের অভিযোগে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

লি টাই, যিনি এভারটন ও শেফিল্ড ইউনাইটেডের মতো ইংলিশ ক্লাবেও খেলেছেন, তিনি একসময় চীনা জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছিলেন। ২০২০ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্বে ছিলেন। তবে এরপরই তার নাম উঠে আসে বড় ধরনের দুর্নীতির ঘটনায়।

লি টাই তার বিরুদ্ধে ম্যাচ পাতানো, ঘুষ নেয়া এবং কোচিংয়ের চাকরি পাওয়ার জন্য ঘুষের প্রস্তাব দেয়ার অভিযোগ স্বীকার করেছেন। ২০২৩ সালের মার্চে, ১ কোটি ডলারের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১৯ কোটি ৯৪ লাখ টাকা) বেশি ঘুষ গ্রহণের জন্য তিনি দোষী সাব্যস্ত হন। চীনের সরকারি সম্প্রচারক সিসিটিভিতে তার দুর্নীতির একটি তথ্যচিত্রও প্রচার করা হয়, যেখানে তিনি তার অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন।

এই ঘটনায় শুধু লি টাই নয়, চলতি সপ্তাহে চীনা ফুটবল অ্যাসোসিয়েশনের (সিএফএ) তিন সদস্যকেও ঘুষ গ্রহণের অভিযোগে কারাদণ্ড দেয়া হয়েছে। এ ছাড়া, এক ডজনের বেশি কোচ ও খেলোয়াড়ের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত চলছে।

লি টাই চীনের হয়ে ৯২টি ম্যাচ খেলেছেন এবং ২০০২ সালের বিশ্বকাপেও অংশ নিয়েছিলেন। ২০০২ সালে চীনের ক্লাব লিয়াওনিং থেকে প্রিমিয়ার লিগের ক্লাব এভারটনে যোগ দেন তিনি। সেখানে তিনি ২০০২–০৩ মৌসুমে ২৯টি ম্যাচ খেলেন এবং দলকে লিগ টেবিলের সাতে তুলেন। পরবর্তীতে তাকে এভারটন স্থায়ীভাবে কিনে নেয়, তবে ক্রমাগত চোটের কারণে তিনি নিয়মিতভাবে খেলতে পারেননি।

এ ঘটনা এখন চীনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে, এবং স্থানীয় জনগণ নানা ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...