| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

৩২১ রান করেও ম্যাচ হারের অবিশ্বাস্য কারণ জানালেন মিরাজ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ১৩ ১১:৪০:০৫
৩২১ রান করেও ম্যাচ হারের অবিশ্বাস্য কারণ জানালেন মিরাজ

বছরের শেষ ওয়ানডে ম্যাচে ৩২১ রানের বিশাল সংগ্রহ পুঁজি রেখেও শেষ পর্যন্ত জয় এল না বাংলাদেশের। অভিষিক্ত আমির জাঙ্গু এবং কেসি কার্টির দুর্দান্ত ব্যাটিংয়ের সামনে ম্লান হয়ে গেল বাংলাদেশের ব্যাটারদের দারুণ এক দিনের স্মৃতি।

অভিষিক্ত জাঙ্গু খেললেন সেঞ্চুরি, আর গুদাকেশ মোতি দিয়েছেন কার্যকরী ক্যামিও। এর পরেই শেষ ম্যাচে বাংলাদেশ হেরে যায় ৪ উইকেটে, ফলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ।

তবে, ম্যাচের শুরুতে বাংলাদেশ বোলিংয়ে দারুণ একটি শুরু পায়। ৩১ রানে উইন্ডিজের টপ অর্ডারের তিন ব্যাটারকে আউট করতে সক্ষম হয় বাংলাদেশ। এমনকি ১০০ রান হওয়ার আগে তারা চার উইকেটও হারিয়ে ফেলেছিল। কিন্তু পঞ্চম উইকেট জুটিতে ১৩২ রানের এক দারুণ পার্টনারশিপ গড়ে দলের জয় নিশ্চিত করেন কেসি কার্টি ও জাঙ্গু।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে মিরাজ জানান, বড় পুঁজি থাকলেও হারার পেছনে আসল কারণ ছিল মাঝের ওভারে উইকেট না পাওয়া।

তিনি বলেন, "আমাদের বোলারদের জন্য আজকের দিনটা কঠিন ছিল। ব্যাটাররা ভালো খেলেছে। আমরা ভালো জুটি পেয়েছি— সৌম্য, জাকির, মাহমুদউল্লাহ সবাই ভালো খেলেছে। তবে বোলিংয়ে আরও ভালো করার সুযোগ ছিল। মাঝের ওভারে আমরা উইকেট নিতে পারিনি, আর সেটাই আমাদের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।"

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...