| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

এই মাত্র পাওয়া ; গাজীপুরে ভয়াবহ আ'গুন

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ১২ ১০:০৫:৩৫
এই মাত্র পাওয়া ; গাজীপুরে ভয়াবহ আ'গুন

গাজীপুরের শ্রীপুরে একটি তুলার গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় বুধবার (১১ ডিসেম্বর) রাত ৮টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিন সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের সলিং মোড় এলাকায় অবস্থিত একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এলাকার স্থানীয়রা জানান, সলিং মোড়ের জহিরুল ইসলাম সরকারের মালিকানাধীন গুদামে আগুন লাগে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর হুমায়ুন বলেন, “তুলার গুদামে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। রাত ৮টা ২০ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বর্তমানে ডাম্পিং কার্যক্রম চলছে। আগুন লাগার কারণ এবং ক্ষতির পরিমাণ পরবর্তী সময়ে তদন্তের মাধ্যমে জানানো হবে।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আয়ারল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ও ...

৩৫ মিনিটে ১ গোলে এগিয়ে গেলো ব্রাজিল, Live দেখুন এখানে

৩৫ মিনিটে ১ গোলে এগিয়ে গেলো ব্রাজিল, Live দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে এগিয়ে রয়েছে ব্রাজিল। খেলার ৩৫ মিনিট শেষ ...