ব্রেকিং নিউজ ; ক্ষমা চাইলেন মিরাজ, শান্তদের ভারতে ঢুকতে না দেওয়ার হুমকি
ময়দান ছাড়িয়ে এবার বাইশ গজেও বাংলাদেশের জন্য নতুন সমস্যার সৃষ্টি হলো। পাশের দেশে সংখ্যালঘুদের উপর লাগাতার অত্যাচারের ঘটনা সামনে আসার পর, ভারতের ফুটবল বিশ্বও সরব হয়েছে। কয়েকদিন আগে, ভারতের প্রথম ফুটবল ক্লাব হিসেবে ইস্টবেঙ্গল ক্লাব প্রকাশ্যে এই অত্যাচারের নিন্দা জানিয়েছিল। বাংলাদেশের শান্তি ফেরানোর দাবি নিয়ে ইতিমধ্যেই পথে নেমেছেন ইস্টবেঙ্গল সমর্থকরা।
এছাড়া, কলকাতার আরেক প্রধান ফুটবল ক্লাব, মহমেডান স্পোর্টিংও বাংলাদেশের নিপীড়িত সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এবং বাংলাদেশ হাইকমিশনে ডেপুটেশন জমা দেওয়ার কথা জানিয়েছে। এই পরিস্থিতিতে, ভারতের প্রাক্তন ক্রিকেটার ও বর্তমান বিজেপি বিধায়ক অশোক দিন্দা দাবি করেছেন, যদি বাংলাদেশ ক্রিকেট টিম ক্ষমা না চায়, তাহলে তাদের ভারতে আসার অনুমতি দেওয়া উচিত নয়।
অশোক দিন্দা, যিনি ময়না থেকে বিজেপি বিধায়ক, বিসিসিআই-এর কাছে এ বিষয়ে আবেদন করেছেন। তার দাবি, "যতদিন না বাংলাদেশ তাদের ভুলের জন্য ক্ষমা চায়, ততদিন তারা ভারতে কোন টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবে না।"
কিন্তু কেন এতটা ক্ষুব্ধ হয়ে এই দাবি জানিয়েছেন অশোক দিন্দা? তার যুক্তি, "বাংলাদেশ ক্রিকেট টিম ভারতে খেলতে এসে যদি ক্ষমা না চায়, তাহলে স্টেডিয়ামে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে।" এক ধাপ এগিয়ে তিনি বলেন, “আমরা জনগণের মধ্যে গিয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিমকে ভারতে প্রবেশ করতে দেব না।”
অশোক দিন্দা এই দাবি করেছেন দেশপ্রেম ও জাতীয় পতাকাকে সম্মান করার উদ্দেশ্যে। তার মতে, “বাংলাদেশে যেভাবে ভারতের জাতীয় পতাকাকে অবমাননা করা হয়েছে, তা আমি মেনে নিতে পারি না। আমরা সবসময় ভারতের পতাকাকে সম্মান করি, সেটা কাঁধে, মাথায় বা বুকে। আর যে কোনও দেশ, বিশেষ করে বাংলাদেশ, যদি ভারতের জাতীয় পতাকাকে অপমান করে, তা আমাদের কাছে অগ্রহণযোগ্য।”
অশোক দিন্দার দাবি, "বিসিসিআইকে আমি অনুরোধ করছি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একটি মেইল পাঠানো হোক, যাতে জানানো হয়, তাদের দেশের মানুষ ভারতের জাতীয় পতাকাকে যেভাবে অসম্মান করেছেন, সেটা আর মেনে নেওয়া যাবে না।" তিনি আরও বলেন, "যখনই বাংলাদেশ ও ভারতের মধ্যে ম্যাচ হবে, তার আগে প্রেস কনফারেন্স এবং ইমেইলের মাধ্যমে জানানো হোক যে, এই ঘটনার জন্য বাংলাদেশকে ক্ষমা চাইতে হবে। যদি না তারা ক্ষমা চায়, সাধারণ মানুষ তা মনে রাখবে এবং স্টেডিয়ামে তার প্রতিক্রিয়া হবে।"
এই প্রেক্ষিতে, অশোক দিন্দা স্পষ্ট করে বলেন, “ভারতের জাতীয় পতাকার প্রতি আমাদের সম্মান চিরকাল থাকবে। ভারত মাতার অপমান যে করবে, তা বাংলাদেশ কিংবা কোন দেশেই মেনে নেওয়া হবে না।”
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
