| ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন চমক নিয়ে ২০৩৪ বিশ্বকাপের নাম ঘোষণা করলো ফিফা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ১১ ২২:৪৪:৩৯
নতুন চমক নিয়ে ২০৩৪ বিশ্বকাপের নাম ঘোষণা করলো ফিফা

আগেই বেশ কিছুটা নিশ্চিত ছিল যে, ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপের আয়োজক হবে সৌদি আরব। এবার এসে পৌঁছেছে আনুষ্ঠানিক ঘোষণা। আজ, বুধবার, একটি ভার্চুয়াল সভায় ফিফা নিশ্চিত করেছে যে, ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে সৌদি আরব।

একই দিনে, ফিফা জানিয়ে দিয়েছে যে, ২০৩০ সালের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে মরক্কো, স্পেন এবং পর্তুগাল। এর পাশাপাশি, বিশ্বকাপের শতবর্ষ উদযাপন উপলক্ষে আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়ে একে অপরের সঙ্গে একটি করে ম্যাচ খেলবে।

২০২৬ বিশ্বকাপ থেকে ফুটবল বিশ্বকাপের কাঠামোতে পরিবর্তন আসছে। এর আগে কয়েকটি বিশ্বকাপে ৩২টি দল অংশ নিত এবং ৬৪টি ম্যাচ খেলা হত। তবে, আগামী ২০২৬ বিশ্বকাপ থেকে অংশগ্রহণকারী দলের সংখ্যা বাড়িয়ে ৪৮টি করা হচ্ছে, ফলে ম্যাচের সংখ্যা বাড়বে। ২০৩৪ সালের বিশ্বকাপেও এই পরিবর্তন কার্যকর থাকবে, অর্থাৎ এতে ৪৮টি দল অংশ নেবে।

সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, ২০৩৪ সালের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে পাঁচটি শহরের ১৫টি স্টেডিয়ামে, যার মধ্যে ৮টি স্টেডিয়াম থাকবে রাজধানী রিয়াদে। আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা) আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের বিড করার পর এই ঘোষণা এসেছে।

ফুটবল বিশ্বকাপ আয়োজনের জন্য সৌদি আরব অনেক আগেই পরিকল্পনা শুরু করেছিল। বিশেষ করে, ফুটবলে বিশাল বাণিজ্যিক বাজার সৃষ্টি করতে তারা পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড প্রতিষ্ঠা করেছিল। তার মাধ্যমে ইউরোপের সেরা ফুটবলারদের যেমন ক্রিশ্চিয়ানো রোনালদো এবং নেইমার জুনিয়রকে নিজেদের ক্লাবে যুক্ত করেছে সৌদি। এখন তাদের দীর্ঘদিনের পরিকল্পনা সফল হতে যাচ্ছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

নিজস্ব প্রতিবেদক: আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) আসছে নতুন বিনিয়োগকারী। দলটির অন্যতম মালিক ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম আরব আমিরাত; জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম আরব আমিরাত; জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইপর্বে সংযুক্ত আরব আমিরাতের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। ...

মোটা টাকায় রিয়াল মাদ্রিদে ফিরছেন আর্জেন্টাইন তারকা নিকো পাজ

মোটা টাকায় রিয়াল মাদ্রিদে ফিরছেন আর্জেন্টাইন তারকা নিকো পাজ

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টাইন তরুণ মিডফিল্ডার নিকো পাজকে আবারও দলে ফেরানোর পরিকল্পনা করছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল ...