| ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় দলে ডাক পেলেন যুব বিশ্বকাপে ঝড় তোলা তারকা ক্রিকেটার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ১০ ১৯:৪৬:১৩
জাতীয় দলে ডাক পেলেন যুব বিশ্বকাপে ঝড় তোলা তারকা ক্রিকেটার

বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে ড্র হওয়ার পর, এখন দুই দল ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে। এর পরপরই শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনও আসন্ন সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেনি, তবে আজই এই স্কোয়াড ঘোষণা হতে পারে বলে শোনা যাচ্ছে।

এদিকে, তরুণ পেসার রিপন মন্ডল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পাচ্ছেন। এই তথ্য নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র, যা ঢাকা পোস্টে প্রকাশিত হয়েছে।

এছাড়াও, শামীম পাটোয়ারীও টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে ফিরে আসছেন। ইতোমধ্যে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে দেশ ছেড়ে গেছেন শামীম।

উল্লেখ্য, ২০২২ সালের যুব বিশ্বকাপে বাংলাদেশের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছিলেন রিপন মন্ডল। তার পারফরম্যান্সের পর থেকে তিনি বিসিবির নজরে রয়েছেন। সর্বশেষ, বিসিবির এইচপি দলের সদস্য হিসেবে তার নাম ছিল এবং তিনি অস্ট্রেলিয়া সফরের দলেও জায়গা পেয়েছিলেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ হাসান ...

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হতে যাচ্ছে নতুন এক ঐতিহাসিক অধ্যায়। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন ...

ফুটবল

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুধবার (১৮ নভেম্বর) ভোরে কোস্টারিকার মুখোমুখি হচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ ...

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে এখনো গোলের দেখা পায়নি বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ...