| ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়া কাপে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন টাইগাররা পাচ্ছেন মোটা অঙ্কের পুরস্কার ঘোষণা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ০৯ ২১:৪৬:১০
এশিয়া কাপে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন টাইগাররা পাচ্ছেন মোটা অঙ্কের পুরস্কার ঘোষণা

টানা দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয় করলো বাংলাদেশ। রোববার (৮ ডিসেম্বর) যুবা টাইগাররা ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলকে পরাজিত করে শিরোপা লাভ করেছে। বাংলাদেশ যুব ক্রিকেট দলের এই অসাধারণ সাফল্যে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

জাতীয় ক্রীড়া পরিষদের এক প্রেস বিজ্ঞপ্তিতে সোমবার (৯ ডিসেম্বর) এ তথ্য জানানো হয়।

গত বছর প্রথমবারের মতো যুব এশিয়া কাপ জয় করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল, যখন তারা সংযুক্ত আরব আমিরাতকে পরাজিত করেছিল। এবার, ভারতকে ৫৯ রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতল তারা।

এছাড়া, চলতি মাসে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল ওমানে অনুষ্ঠিত যুব হকি এশিয়া কাপে পঞ্চম স্থান অর্জন করে প্রথমবারের মতো যুব হকি বিশ্বকাপে খেলার যোগ্যতা লাভ করেছে। যুব ও ক্রীড়া উপদেষ্টা সেই সাফল্যেও ২০ লাখ টাকা আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

নিজস্ব প্রতিবেদক: আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) আসছে নতুন বিনিয়োগকারী। দলটির অন্যতম মালিক ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে, কখন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

ব্রাজিল-আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে, কখন

নিজস্ব প্রতিবেদক: কাতারে চলমান ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই ঘিরে বাড়ছে উত্তেজনা। টুর্নামেন্টে ...

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: অনূর্ধ্ব-১৭ ফুটবলে আর্জেন্টিনার বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ম্যাচের চূড়ান্ত বাঁশি বাজার ...