| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

ম্যাচ হারের কারণ হিসাবে সরাসরি যাকে দোষ দিলেন মিরাজ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ০৯ ০৯:৪৮:৩৬
ম্যাচ হারের কারণ হিসাবে সরাসরি যাকে দোষ দিলেন মিরাজ

টেস্ট সিরিজের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজে সমতা ফেরানোর পর বাংলাদেশের জন্য সাদা বলে জয়টি আসেনি। ওয়ানডে সিরিজে হার দিয়ে শুরু করেছে মেহেদি হাসান মিরাজের দল।

সেন্ট কিটসে টস জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৯৪ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেছেন মিরাজ। তবে জবাবে ওয়েস্ট ইন্ডিজ ৪৭.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে সহজেই ম্যাচ জিতে নেয়।

ম্যাচ হারের পরও ব্যাটিং নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন মিরাজ। বাংলাদেশ অধিনায়ক বলেন, "স্কোর নিয়ে আমরা সন্তুষ্ট। এমন পিচে ২৯৪ রান খুব ভালো স্কোর। তবে হোপ এবং রাদারফোর্ডকে কৃতিত্ব দিতে হবে, তারা খুব ভালো জুটি গড়েছে। আমাদের বোলারদের জন্য দিনটা ছিল কঠিন।"

বোলিংয়ের ক্ষেত্রে মাঝের ওভারগুলোতে উইকেট না নিতে পারাকেই হারের কারণ হিসেবে চিহ্নিত করেছেন মিরাজ। তিনি বলেন, "আমরা ভালো শুরু করেছিলাম, বিশেষ করে নাহিদ, তাসকিন এবং তানজিম। তারা খুব ভালো বোলিং করেছে। তবে এরপর মাঝের ওভারগুলোয় আমরা উইকেট নিতে পারিনি। এটা সাধারণত হয়, পিচ এখনো ভালো মনে হচ্ছে, এবং প্রতিপক্ষ ভালো খেলেছে।"

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...