| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

আউট, আঊট, আউট মিরাজের ফিফটিতে বড় স্কোরের দিকে বাধা বাংলাদেশ, দেখুন স্কোর-

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ০৮ ২২:১২:৩০
আউট, আঊট, আউট মিরাজের ফিফটিতে বড় স্কোরের দিকে বাধা বাংলাদেশ, দেখুন স্কোর-

এই সফরে বাংলাদেশ কয়েকজন নিয়মিত ক্রিকেটারকে পাবে না, তাই দল সাজাতে কিছুটা সমস্যা হচ্ছে টিম ম্যানেজমেন্টের জন্য। বিশেষ করে ব্যাটিং অর্ডার সাজাতে কিছুটা কষ্ট হচ্ছে। আজ চারে নেমেছেন মেহেদি হাসান মিরাজ, যিনি মিডল অর্ডারে সফল অধিনায়ক হিসেবে পরিচিত। ইতোমধ্যেই তিনি তার ব্যক্তিগত ফিফটি পূর্ণ করেছেন। ৭১ বলে এই মাইলফলক ছুঁয়েছেন তিনি।

৩৪ ওভার শেষে বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে ১৯০ রান করেছে। মিরাজ ৬৫ রানে ব্যাট করছেন এবং অপর অপরাজিত ব্যাটার আফিফ হোসেন ৩০ রান নিয়ে খেলছেন।

শুরুতে ব্যাট করতে নেমে বাংলাদেশকে দুর্দান্ত শুরু এনে দেন দুই ওপেনার তানজিদ তামিম এবং সৌম্য সরকার। গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের হয়ে দুর্দান্ত পারফর্ম করা সৌম্য জাতীয় দলের জার্সিতেও ভালো শুরু করেছিলেন, তবে ইনিংস বড় করতে পারেননি।

ইনিংসের পঞ্চম ওভারের পঞ্চম বলটি অফ স্টাম্পের বাইরে ভালো লেংথে করেছিলেন আলজারি জোসেফ। সৌম্য জায়গায় দাঁড়িয়ে শট খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে যান। সাজঘরে ফেরার আগে ১৮ বলে ১৯ রান করেন এই বাঁহাতি ওপেনার।

এরপর তিনে ব্যাট করতে নেমে লিটন দাসও বেশিক্ষণ টিকতে পারেননি। সৌম্যের মতোই তিনি অফ স্টাম্পের বাইরের বলে উইকেটের পেছনে ধরা পড়েন। রোমারিও শেফার্ডের শিকার হওয়ার আগে তিনি ৭ বলে ২ রান করেন।

সৌম্য ও লিটনের বিদায়ের পর, মেহেদি হাসান মিরাজ এবং তানজিদ তামিম ভালোভাবে ইনিংসটি গড়ে তোলেন। শুরু থেকেই আক্রমণাত্মক খেলেছেন তামিম, একপ্রান্তে রানের চাকা সচল রেখেছেন। মাত্র ৪৬ বলে তিনি নিজের ফিফটি পূর্ণ করেন। তবে ফিফটি করার পর বেশিক্ষণ খেলতে পারেননি এই ওপেনার।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...