| ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রেকিং নিউজ ; বিমানে পালালেন প্রেসিডেন্ট

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ০৮ ১১:২৩:৪৬
ব্রেকিং নিউজ ; বিমানে পালালেন প্রেসিডেন্ট

সিরিয়ার রাজধানী দামেস্কে বিদ্রোহী যোদ্ধারা প্রবেশ করার পর, প্রায় বিনা বাধায় দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদ শহর ছেড়ে পালিয়ে গেছেন। বিদ্রোহীরা দাবি করেছে, তারা দামেস্কে প্রবেশ করেছে এবং প্রেসিডেন্ট শহরটি ত্যাগ করেছেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ রোববার দামেস্ক থেকে একটি অজানা গন্তব্যের উদ্দেশে উড়ে গেছেন। দুটি সেনা সূত্র জানিয়েছে, বিদ্রোহীরা রাজধানীতে প্রবেশের সময় কোনো সেনা সদস্য তাদের চোখে পড়েনি।

এদিন, হাজার হাজার মানুষ গাড়ি ও পায়ে হেঁটে দামেস্কের প্রধান চত্বরে জড়ো হয়ে "স্বাধীনতার" স্লোগান দেয়। বিদ্রোহীরা জানায়, তারা সিরিয়ার জনগণের সাথে তাদের বন্দীদের মুক্তির এবং সেদনায়া কারাগারে নির্যাতনের যুগের অবসান ঘটানোর খবর উদযাপন করছে।

ফ্লাইটরাডার ওয়েবসাইটের তথ্যানুযায়ী, বিদ্রোহীরা দামেস্ক দখলের খবর পেলে, সিরিয়ান এয়ারলাইন্সের একটি বিমান দামেস্ক বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল। বিমানটি প্রথমে সিরিয়ার উপকূলীয় অঞ্চলের দিকে উড়ে যায়, যা আসাদের আলাওই সম্প্রদায়ের শক্ত ঘাঁটি ছিল। তবে পরে বিমানটি আকস্মিকভাবে ইউ-টার্ন নিয়ে বিপরীত দিকে চলে যায় এবং এরপর তা আর মানচিত্রে দেখা যায়নি। প্রেসিডেন্ট আসাদের গন্তব্য স্থান তখনও নিশ্চিত হয়নি।

এদিকে, বিদ্রোহীরা দামেস্কের কাছে সেদনায়া কারাগারের সব বন্দীকে মুক্তি দিয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, সেখানে বন্দীদের ওপর ভয়ঙ্কর নির্যাতন চালানো হয়েছে। বিদ্রোহীরা এক বিবৃতিতে বলেছে, "আমরা সেদনায়া কারাগারে অত্যাচারের যুগের অবসান ঘোষণা করছি।"

প্রসঙ্গত, নভেম্বরের শেষ থেকে সিরিয়ার পরিস্থিতি নাটকীয়ভাবে পরিবর্তন হতে শুরু করে। ২৭ নভেম্বর বিদ্রোহীরা আলেপ্পোতে আক্রমণ শুরু করলে, পরবর্তীতে ১ ডিসেম্বর তারা আলেপ্পোর কুর্দি যোদ্ধাদের দখলে থাকা অঞ্চল ছাড়া, বাকি শহর দখল করে নেয়। ৫ ডিসেম্বর হামা শহর দখলের পর, ৭ ডিসেম্বর তারা দামেস্কের দিকে অভিযান শুরু করে। ৮ ডিসেম্বর, বিদ্রোহীরা সিরিয়ার তৃতীয় বৃহত্তম শহর হোমসও দখল করে নেয়। এর পরেই, প্রেসিডেন্ট বাশার আল-আসাদ পালিয়ে যান।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ হাসান ...

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হতে যাচ্ছে নতুন এক ঐতিহাসিক অধ্যায়। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন ...

ফুটবল

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুধবার (১৮ নভেম্বর) ভোরে কোস্টারিকার মুখোমুখি হচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ ...

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে এখনো গোলের দেখা পায়নি বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ...