| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের প্রাণহানি

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ০৭ ১৬:৩২:৩৭
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের প্রাণহানি

ইকুয়েডরে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার দক্ষিণ ইকুয়েডরের লোজা প্রদেশে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও ৮ জন আহত হয়েছে বলে জানিয়েছেন উদ্ধারকারী কর্মকর্তারা। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জরুরি সেবা বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনায় ১৬ জন নিহত এবং ৮ জন আহত হয়েছে। দুর্ঘটনাটি একটি যাত্রীবাহী বাস ও অন্য একটি গাড়ির মধ্যে সংঘর্ষের ফলে ঘটেছে।

দমকল বাহিনী, পুলিশ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মীরা ঘটনাস্থলে উদ্ধার তৎপরতায় নিয়োজিত রয়েছেন। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে বাসটির সংঘর্ষ হলে বাসটি উল্টে গিয়ে এই হতাহতের ঘটনা ঘটে।

ইকুয়েডরে সড়ক দুর্ঘটনা দেশের অন্যতম প্রধান মৃত্যুর কারণ হিসেবে পরিচিত। প্রতি বছরই সেখানে সড়ক দুর্ঘটনায় অনেক প্রাণহানি ঘটে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...