| ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও মোবাইল ইন্টারনেট বন্ধ একাধিক স্থানে!

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ০৬ ১৯:২৯:০২
আবারও মোবাইল ইন্টারনেট বন্ধ একাধিক স্থানে!

ভারতের মোদি সরকার কৃষকদের দেওয়া প্রতিশ্রুতি পূর্ণ করতে ব্যর্থ হওয়ায় দেশজুড়ে ফের কৃষকরা ৫ দফা দাবিতে রাজপথে নামছেন। এতে উত্তেজনা ও অশান্তির আশঙ্কা থাকায় বিশেষ করে হরিয়ানা রাজ্যে নিরাপত্তা ব্যবস্থা শক্ত করা হয়েছে। পাশাপাশি, আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত আম্বাল জেলার একাধিক এলাকায় মোবাইল ইন্টারনেট এবং বার্তা আদান-প্রদান বন্ধ করে দেওয়া হয়েছে।

এমনকি আম্বালাতে কৃষকদের একটি দল সম্মিলিত কৃষাণ মোর্চার অধীনে দিল্লি চলো কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে। এতে পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কা থাকায়, সরকারি-বেসরকারি সম্পত্তি রক্ষার জন্য স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের অতিরিক্ত মুখ্য সচিব ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন।

এই আদেশের মাধ্যমে বলা হয়েছে, ইন্টারনেটের অপব্যবহার এবং ভুয়া খবর ছড়ানো প্রতিরোধ করতে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আম্বাল জেলার ডাংদেরি, লোহগড়, মানকপুর, দাদিয়ানা, বারি ঘেল, লার্সা, কালু মাজরা, দেবী নগর, সাদ্দোপুর, সুলতানপুর এবং কাকরু গ্রামে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করা হয়েছে।

এছাড়া, ৫ জনের বেশি লোক একত্রিত হওয়া নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন। সরকারি ও বেসরকারি স্কুলগুলোও বন্ধ ঘোষণা করা হয়েছে। কৃষকদের দিল্লি চলো কর্মসূচি প্রতিহত করতে আম্বালা সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে, এবং পুরো রাস্তা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দ্বারা ঘিরে ফেলা হয়েছে। জলকামানও প্রস্তুত রাখা হয়েছে পরিস্থিতি মোকাবিলার জন্য।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

নিজস্ব প্রতিবেদক: আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) আসছে নতুন বিনিয়োগকারী। দলটির অন্যতম মালিক ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

শুরু হল, বাংলাদেশ বনাম আরব আমিরাত ম্যাচ; Live যেভাবে দেখবেন

অনূর্ধ্ব-১৭

শুরু হল, বাংলাদেশ বনাম আরব আমিরাত ম্যাচ; Live যেভাবে দেখবেন

এশিয়ান কাপের মূল পর্বে খেলার স্বপ্ন নিয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ...

মোটা টাকায় রিয়াল মাদ্রিদে ফিরছেন আর্জেন্টাইন তারকা নিকো পাজ

মোটা টাকায় রিয়াল মাদ্রিদে ফিরছেন আর্জেন্টাইন তারকা নিকো পাজ

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টাইন তরুণ মিডফিল্ডার নিকো পাজকে আবারও দলে ফেরানোর পরিকল্পনা করছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল ...