ব্রেকিং নিউজ ; এক লাফে পেঁয়াজের দাম যত টাকা কমলো
কয়েক দিন আগে অস্থির হয়ে ওঠা সবজির বাজারে এখন স্বস্তি ফিরেছে। শীতকালীন সবজির সরবরাহ বাড়ানোর ফলে দাম কমতে শুরু করেছে। শুধু সবজিই নয়, দাম কমেছে ডিম ও পেঁয়াজেরও। তবে মাছ ও মাংসের দাম অপরিবর্তিত রয়েছে।
শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের চিত্র পাওয়া গেছে।
বাজারে গিয়ে দেখা যায়, গত সপ্তাহে ৮০ টাকা কেজি দরে বিক্রি হওয়া আলু আজ ৫ টাকা কমে ৭৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ফুলকপি, বাঁধাকপি ও লাউ পিস হিসেবে ৫ টাকা থেকে ১০ টাকা কমেছে। টমেটোর দাম গত সপ্তাহের ১৬০ টাকা থেকে কমে ১৩০-১৪০ টাকা কেজিতে দাঁড়িয়েছে।
গাজরের দামও কমেছে। গত সপ্তাহে যেখানে গাজর বিক্রি হচ্ছিল ১৪০-১৫০ টাকায়, এখন তা ৮০-১১০ টাকায় বিক্রি হচ্ছে। বারোমাসি সবজির মধ্যে করল্লা ৭০ টাকা, বেগুন ৬০ টাকা এবং শসা ৬০ টাকায় বিক্রি হচ্ছে। ঢেঁড়সও একই দামে বিক্রি হচ্ছে।
পটল ৫০ টাকা, লতি ৫০ টাকা, পেঁপে ৪০ টাকা, বরবটি ৮০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। চাল কুমড়ার পিস ৬০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া, কাঁচা মরিচের দামও ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।
সবজির পাশাপাশি পেঁয়াজ ও ডিমের দামেও এসেছে নিম্নগতি। এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম ১০ টাকা কমে গেছে। দেশি পেঁয়াজ বর্তমানে ১২০ টাকা কেজি এবং আমদানি করা পেঁয়াজ ১১০ টাকায় বিক্রি হচ্ছে। ছোলার দামও ৫ থেকে ১০ টাকা কমে ১২৫ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। চিনি বিক্রি হচ্ছে ১২৫-১৩৫ টাকায় প্রতি কেজি।
ডিমের দামও কিছুটা কমে ৫ টাকা কমে ১৪৫ টাকায় বিক্রি হচ্ছে। তবে মাছ ও মাংসের দাম অপরিবর্তিত রয়েছে।
বাজারের গরুর মাংস ৭৫০-৭৮০ টাকায় বিক্রি হচ্ছে, আর খাসির মাংসের দাম ১১০০ টাকা কেজি। ব্রয়লার মুরগি ১৭৫-১৯৫ টাকা, কক মুরগি ২৯০ টাকা এবং দেশি মুরগি ৫৫০-৫৭০ টাকায় বিক্রি হচ্ছে।
মাছের বাজারে, ইলিশ মাছের দাম ৮০০-২২০০ টাকা, পাবদা ৪০০-৮০০ টাকা, শিং ৪০০-১২০০ টাকা, টেংরা ৫০০-৮০০ টাকা, বোয়াল ৫০০-৯০০ টাকা, কাজলী মাছ ৮০০-১২০০ টাকা, রুই ৩৫০-৪৫০ টাকা, কাতল ৪০০-৬০০ টাকা, কালিবাউশ ৫০০-৮০০ টাকা, চিংড়ি ৮০০-১২০০ টাকা এবং কাচকি ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।
সর্বমোট, সবজি ও অন্যান্য পণ্যের বাজারে স্বস্তির দিশা দেখা গেলেও মাছ-মাংসের দাম এখনও রয়েছে স্থিতিশীল।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- মার্কশিটসহ এসএসসি পরীক্ষার ফল দেখুন এক ক্লিকে
- প্রতিদিনের ব্যবহারে Honda SP 125 কেন এত জনপ্রিয়
- ১০ থেকে ১৬ আগস্ট: এক সপ্তাহে আসছে ৫ নতুন স্মার্টফোন
- ৭,৫০০mAh ব্যাটারির Redmi 17 আনল Xiaomi, দাম কত
- মালয়েশিয়ায় যেতে বাংলাদেশিদের আবেদন শুরু, অগ্রাধিকার পাবেন যারা
- প্রকাশ হল এসএসসি পরীক্ষার ফল; একক্লিকে ফল দেখুন এখানে
- ইন্টার মায়ামি বনাম মন্তের ম্যাচ; সরাসরি যেভাবে দেখবেন
- Xiaomi launches Redmi 17, থাকছে ৭,৫০০mAh ব্যাটারি ও ১২০Hz ডিসপ্লে
- SSC Result 2026: ফল দেখুন এখানে
- ২ লাখ টাকার মধ্যে বাংলাদেশে ১০টি জনপ্রিয় বাইক, দাম ও মাইলেজ
- ৭৫০০mAh ব্যাটারি নিয়ে বাজারে এলো Redmi 17 5G ও 4G
- Yamaha MT-15 V2 2026: নতুন ৬ রঙে আরও আকর্ষণীয় স্পোর্টস বাইক
- আজকের সকল দেশের টাকার রেট: ০৯ আগস্ট ২০২৬
- ২ লাখ টাকার মধ্যে বাংলাদেশে ৫টি ১২৫ সিসির বাইক, মাইলেজ ও দাম
- Bajaj Pulsar N160 S: দাম, ইঞ্জিন, ফিচার ও স্পেসিফিকেশন
