| ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

ব্রেকিং নিউজ ; ১২ সেনা নি*হত

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ০৫ ১৩:০১:১৫
ব্রেকিং নিউজ ; ১২ সেনা নি*হত

দক্ষিণ-পূর্ব এশিয়ার কমিউনিস্ট দেশ ভিয়েতনামে একটি বিস্ফোরণে ১২ সেনাসদস্য নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলে প্রশিক্ষণ চলাকালে দুর্ঘটনাজনিত বিস্ফোরণের ঘটনা ঘটে, যা অত্যন্ত বিরল। এছাড়া, বিস্ফোরণের পর কয়েকজন সেনা নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

৪ ডিসেম্বর (বুধবার) রাতে বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, দক্ষিণ ভিয়েতনামে একটি সামরিক প্রশিক্ষণের সময় দুর্ঘটনাজনিত বিস্ফোরণে ১২ সেনা নিহত হয়েছেন।

রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়েছে, গত সোমবার রাতে দেশটির ডং নাই প্রদেশের ৭ম সামরিক অঞ্চলের একটি সামরিক শুটিং রেঞ্জে এই বিস্ফোরণ ঘটে। নিহতদের বেশিরভাগের মরদেহ পাওয়া গেছে, তবে কয়েকজন সেনা এখনও নিখোঁজ রয়েছেন, যাদের সন্ধান চলছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, বজ্রপাতে সৈন্যদের সঙ্গে বহন করা ডেটোনেটরগুলোর বিস্ফোরণ ঘটেছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, "এই প্রাণহানির ঘটনা সামরিক ইউনিট, তাদের পরিবার, আত্মীয়স্বজন, সহযোদ্ধা এবং সতীর্থদের জন্য এক অপূরণীয় ক্ষতি।"

এএফপি প্রতিবেদনে জানায়, এশিয়ার এই কমিউনিস্ট দেশে সামরিক প্রশিক্ষণের সময় প্রাণঘাতী দুর্ঘটনা বিরল ঘটনা।

রাষ্ট্রীয় সংবাদপত্র নান ড্যানের মতে, যুদ্ধ মহড়ার উদ্বোধনী বক্তৃতা দেওয়ার একদিন পর এই দুর্ঘটনাটি ঘটেছে। সরকারিভাবে ভিয়েতনাম নিউজ এজেন্সি জানায়, বিস্ফোরণের ঘটনার পর প্রতিরক্ষা মন্ত্রণালয় জরুরি তদন্তের নির্দেশ দিয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের মিনি নিলাম আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী নভেম্বরে জাপানের মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ...